| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

উড্ডয়নের আগে কক্সবাজারে রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতিকালে এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ড্যাফোডিল শিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তাওহিদ ইসলাম বিজয় (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বিস্তারিত...

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বিএনপির ৩ নেতাসহ গ্রেফতার ৫

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে ‘কিলার গ্যাং’-এর প্যাডে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির তিন নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত...

নিষেধাজ্ঞা অমান্য করে নদে স্নান, প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে গোসলে নেমে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রিফাত (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

তারুণ্যের শক্তিতে আগামীর বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ : মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব, তরুণরা বাধা ডিঙাতে পারে, তরুণরা জয় করতে জানেন।

বিস্তারিত...

রেলক্রসিংয়ে গেটম্যান অনুপস্থিত, ভয়াবহ সংঘর্ষ ট্রেন ও ট্রাক্টরের

রংপুরের পীরগাছায় গেটম্যানবিহীন একটি রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি ট্রাক্টর। এ ঘটনায় ট্রাক্টরচালক আসাদ মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন।

বিস্তারিত...

রাজশাহী বিভাগীয় ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

রাজশাহী বিভাগীয় ক্রিকেট আম্পায়ার অ্যান্ড স্কোৱার অ্যাসোসিয়েশনের ২০২৫ -২০ ২৮ নতুন কমিটি গঠিত হয়েছে।

বিস্তারিত...

রাজশাহী-রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষকদের দাবি আদায় ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ, রাজশাহী-রংপুর বিভাগ এর উদ্যোগে বগুড়া জেলা কমিটির সভাপতি মো: রাসেল কবিরের সভাপতিত্বে বগুড়ায় অনুষ্ঠিত হলো প্রতিনিধি সম্মেলন।

বিস্তারিত...

বগুড়ায় জামায়াতের জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে “জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা” শীর্ষক কর্মশালা বিষয়ক কর্মশালা শনিবার বিকেলে শাহ ওয়ালী উল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ছাত্র উপদেষ্টারা ব্যর্থ, তাদের দুর্নীতির চিত্র স্পষ্টভাবে দেখতে পাচ্ছি : সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টারা সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাদের মধ্যে একটি ঐতিহাসিক ধরনের দুর্নীতির চিত্র আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। পুরো জুলাই মাসটিকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রাখার অপচেষ্টা চলছে। জুলাই মাসের যে সার্বজনীনতা ও ঐক্য ছিল, তা নষ্ট করার জন্য দায়িত্বশীলদের বিভাজনমূলক আচরণ জাতিকে চরম হতাশ করেছে।

বিস্তারিত...

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে দুজনের মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন - উপ‌জেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের নজিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) এবং একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে তামিম (১৫)। শ‌নিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া লওলামারীর বিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যারাই ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার দুশমন। কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সংঘাত নয়, আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার সম্ভব নয়।

বিস্তারিত...

যেন আর কোনো মায়রে বুক খালি না হয় : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, “মাসব্যাপী বিভিন্ন আয়োজনে আমরা শহীদদের বাবা, ভাই বা স্ত্রীদের কথা শুনেছি। তবে আজ মায়েদের কণ্ঠে যে বেদনার প্রকাশ শুনলাম, তা আমাদের সবাইকে গভীরভাবে আবেগতাড়িত করেছে। মাকে শান্তনা দেওয়ার মতো কোনো শব্দ পৃথিবীতে তৈরি হয়নি। সন্তান হারানোর কষ্ট রাজ্য দিয়েও মোচন করা যায় না।”

বিস্তারিত...

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ৫

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, সদর উপজেলার ভারুয়াখালীর জাফর আলমের মেয়ে আসমাউল হোসনা (২৭), তার বোন রেনু আক্তার (১৩), আসমাউলের দুই শিশু সন্তান আতা উল্লাহ (১) ও আশেক উল্লাহ(৩) ও অটোরিকশা চালক হাবিবুর রহমান।

বিস্তারিত...

ফরিদপুরে রাইসা মনি'র কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ফরিদপুরের আলফাডাঙ্গার শিক্ষার্থী রাইসা মনি'র (১১) পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। পরে তারা নিহতের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪