জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁন বাবুল বলেছেন, জুলাই আন্দলনে যারা আত্মহতি দিয়েছেন তাদের স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক , মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশের। তাদের এই স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি এবং বাংলাদেশের নির্বাচকে বাধাগ্রস্থ করতে এখনো ষড়যন্ত্র চলছে।
ছাত্র জনতার অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ'র স্মরণে গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর রেলওয়ে জংশনে নির্মাণ করা হয়েছে 'মুগ্ধ সুপেয় পানির কর্নার'।
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে আল আমিন (৪০) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা স্ট্রোক করে মারা গেছেন।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ জান শরীফ মিঠুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, মঈন উদ্দিন-ফখরুদ্দিন, শেখ হাসিনা ও ভারতীয় গোয়েন্দা সংস্থা র’এর ত্রিপক্ষীয় ষড়যন্ত্রে ২০০৮ এর সমঝোতার নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদি শাসন কায়েম হয়েছিল। ষড়যন্ত্রের ঐ নির্বাচন পর শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, সেটি আওয়ামীলীগের নয়, ছিল ভারতের একটি অংগসংগঠনের সরকার।
৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিক উপলক্ষে লক্ষ্মীপুরে গণমিছিল করেছে জামায়াত ইসলামী। সদর উপজেলা জামায়াতের আয়োজনে লক্ষ্মীপুর পৌর শহরে স্মরণকালের বড় গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচি ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থানের’ এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হলেও এটিকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত লক্ষ্মীপুরে জামায়াতের ‘শক্তি প্রদর্শন’ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। মিছিলে নেতৃত্বদেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।
গেল বছর জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চাঁদপুর জেলার ৩১ জন শহীদ হন। আন্দোলনের একবছর পর ৩৬ জুলাইতে জেলা জুড়ে সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকায় যাওয়ার জন্য রাজশাহীতে রেল বিভাগের বরাদ্দ করা বিশেষ ট্রেনটি পছন্দ না হওয়ায় বিক্ষোভ করেছেন কর্মসূচিতে যোগ দিতে আগ্রহীরা ছাত্র-জনতা। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজশাহী স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই বাঁধ। সোমবার (৪ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে বাঁধের সবকটি স্পিলওয়ে খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান।
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ (৭৫) নিজের চক্ষুদান করে গেছেন।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চলতি বছর ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসক সম্মেলনে চাঁদপুরে আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের বিষয়ে প্রস্তাব করেন জেলা প্রশাসক। ওই প্রস্তাবটি সম্মেলনের মধ্যমেয়াদি প্রকল্প হিসেবে গৃহীত হয়। এটি বাস্তবায়নের জন্য আগ্রহ প্রকাশ করে কাজ শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।
জুলাই ২৪ গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক গণ মিছিল ও র্যালি বের করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল শাখা। এ সময় জামায়াতে ইসলামপন্থী তাদের অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।