নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার লামাপাড়া এলাকায় অবস্থিত হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদরাসা প্রাঙ্গণে এ নামাজ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া কুমারখালির ওসির গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে এম পির স্বজনদের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কুষ্টিয়া ৪ আসনের এমপি ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আফজাল হোসেনের চাচতো ভাই আনোয়ারের সঙ্গে আরেক চাচাতো শিপলুর পারিবারিক বিরোধ চলছিল।
কুষ্টিয়ার মিরপুরে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ভ্যান চাপায় সুরাইয়া খাতুন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের মুচাইনগর গ্রামে এ ঘটনা ঘটে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে আগাম ঈদ উদযাপন করবেন পটুয়াখালী জেলার ৩৫ গ্রামের মানুষ। দীর্ঘ বছর ধরে এমন ই রীতি পালন করে আসছেন গ্রামগুলোতে বসবাসরত প্রায় ২৫ হাজার মানুষ। আজ শুক্রবার (২০) মার্চ ঈদ উদযাপন করছেন তারা।
একমাত্র মেয়ের জন্য ঈদের নতুন জামাকাপড় কিনেছিলেন বাবা-মা। কিন্তু সেই জামাকাপড় আর পরা হলো না শিশু মরিয়ম আক্তারের (৪)। বাড়ির পাশের একটি মাটির চুলা থেকে তার নিথরদেহ উদ্ধার করা হয়েছে।
সৌদি আরবসহ আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে এবারও শুক্রবার (২০ মার্চ) চাঁদপুর জেলার হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফসহ প্রায় অর্ধশতাধিক গ্রামে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। এইদিন সকাল ৯ টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদুল ফিতরের নামাজের জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবার শরীফের পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী।
জীবনের কঠিন বাস্তবতা আর একের পর এক প্রতিকূলতার মধ্যেও হার না মানা বাগেরহাট সদর উপজেলার উত্তর রাড়ীপাড়া গ্রামের সংগ্রামী নারী রুমিছা বেগম (৫৫)। পাঁচ বছরের নাতিকে বুকে আগলে প্রতিদিন ভ্যান চালিয়ে জীবিকার চাকা ঘোরানো এই নারীর করুণ কিন্তু অনুপ্রেরণাময় গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় বাগেরহাট জেলা ছাত্রদল।
গাজীপুরের কাপাসিয়ায় অসহায়, গরীব ও দুঃখীদের মাঝে 'খিরাটী সমাজ কল্যাণ সংস্থা'র আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) সকালে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটী এলাকার ডঃ এম এ হাসান মডেল স্কুল মাঠে সাতশো'র অধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ বিভাগের আওতাধীন বিভিন্ন মহাসড়ক ও থানা এলাকায় পুলিশের নিরাপত্তা ডিউটি কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ—
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি সবসময় জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করে এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি দাবি করেন, বিএনপি জনগণের সাথে কখনো প্রতারণা বা বেঈমানি করে না।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন। একইসঙ্গে তিনি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায়
কুষ্টিয়ার কুমারখালীতে পুকুর থেকে কন্যা নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের খাগড়বাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফটিকছড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফেসবুক লাইভে এসে মুহাম্মদ আলী মর্তুজা (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মর্তুজা ওই ইউনিয়নের বদলকার বাড়ির বাসিন্দা আলী আকবরের ছেলে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ছররা গুলিতে আজাদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত আজাদ নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে। পরিবার জানিয়েছে, তিনি পেশায় একজন কৃষক।
বগুড়া পৌর এলাকার মালগ্রাম চাপড়পাড়া এলাকায় ‘মাংস সমিতি’র নামে প্রতারণা করে ১২ শ’ পরিবারের সঞ্চিত ৭৭ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন এক জামায়াত নেতা। পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে এই বিপুল অঙ্কের টাকা নিয়ে প্রতারণার বিষয়টি জানাজানি হওয়ার পর শত শত ভুক্তভোগী পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছেন।