| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাঁদপুরে ৭ মুসল্লি নিয়ে আগাম ঈদের জামাত, এলাকায় চাঞ্চল্য

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাত্র ৭ জন মুসল্লিকে নিয়ে আগাম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রচলিত সময়ের আগেই ঈদের নামাজ

বিস্তারিত...

যশোরে সাড়ে ৬ হাজার মসজিদ ও ঈদগাহ ময়দান জামাতের জন্য প্রস্তুত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর জেলায় এখন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব উদযাপনে ইতোমধ্যেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার আটটি উপজেলার ৯৩টি ইউনিয়নে এবারও প্রায় সাড়ে ছয় হাজার মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

খুলনায় ঘরে ঢুকে গুলি, একই পরিবারের ৪ জন আহত

খুলনা নগরীতে ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে লবনচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন,কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। গুরুতর আহত রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রামের টেরিবাজারে বহুতল ভবনে আগুন, ২ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজারে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন

বিস্তারিত...

যশোরে শহিদ পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে অসহায় দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দের ৭ লাখ টাকা বিতরণ

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, দেশের ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষদের নিয়ে যিনি ভাবেন, তিনি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঈদুল ফিতর উপলক্ষ্যে চাঁদপুরের অসহায় লোকদের জন্য সাত লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি দুই হাজার টাকা করে পাবেন।

বিস্তারিত...

কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবক নিহত, আহত ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন এলাকায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিস্তারিত...

শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদপুরের ড্রাগন বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

খাল খননের পাশপাশি বালু উত্তোলন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নদীর কোল ঘেঁষে চাঁদপুর জেলা গড়ে উঠেছে। তাই খাল খননের পাশাপাশি নদীগুলো রক্ষা করতে হবে। নদী রক্ষা না হলে নদীর পাশের জেলাগুলো বিপদে পড়বে। আর এসব নদী থেকে পরিকল্পিতভাবে বালু উত্তোলন না করলে বসতি ভেঙে নদীগর্ভে যাবে।

বিস্তারিত...

শিশু সদনে মেহেদী উৎসব, হাসিতে ভরে উঠল এতিম শিশুদের মুখ

ঈদকে সামনে রেখে শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ। এ উপলক্ষে বুধবার (১৮ মার্চ) মোমেনশাহী শিশু সদন এতিমখানা (বালিকা শাখা) প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আনন্দঘন মেহেদী উৎসব।

বিস্তারিত...

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড সাড়ে ৫ ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ড্রেস ইন স্টাইল লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

বিস্তারিত...

কুড়িগ্রামে ৩ গুদাম থেকে সরকারি চাল জব্দ, ব্যবসায়ীরা পলাতক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে সরকারি চাল মজুদের অভিযোগে তিনটি গুদাম থেকে বিপুল পরিমাণ চাল জব্দ করেছে পুলিশ।১৮ ই মার্চ বুধবার সন্ধ্যায় ভুরুঙ্গামারী উপজেলার কাশেম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

কেএমপির ৬ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রশাসনিক কারণে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবনচরা ও দৌলতপুর থানার ছয়জন পুলিশ কর্মকর্তাকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) কেএমপি কমিশনার জাহিদুল হাসানের এক আদেশে তাদের প্রত্যাহার করা হয়। প্রত্যাহার হওয়া ছয় পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে অফিস আদেশ থেকে জানা গেছে।

বিস্তারিত...

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) মহেশপুর ৫৮ বিজিবির অধীন শ্যামকুড় বিওপির মেইন পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফটিককারি নামক স্থানে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

টর্নেডোর তাণ্ডবে দুটি গ্রাম লন্ডভন্ড, নিহত ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কয়েক সেকেন্ডের ভয়াবহ টর্নেডোর আঘাতে দুটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হারদি ইউনিয়নের হারদি ও উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে দেয়ালচাপায় আকমান আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪