বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)র কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
৩৫ বছর পর আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ফিরেছে ভোটের উত্তাপ। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (১৫ অক্টোবর)। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, আর প্রশাসন নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন-২০২৫ (রাকসু) নেতৃত্ব নির্বাচনের জরিপ অনুযায়ী ভিপি, জিএস ও এজিএসে তিনপদেই এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোট। জরিপ অনুযায়ী, দ্বিতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম'।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য নিয়মের শিথিলতা চেয়ে জবি প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদলের একাংশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বরাবর এই স্মারকলিপি প্রদান করেন তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র এজিএস প্রার্থী ফজলে রাব্বি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনি প্রচারণার শেষ দিনে জমজমাট হয়ে উঠেছে ক্যাম্পাস। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা পোস্টার, লিফলেট ও শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসে সরব হয়ে ওঠেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে, কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রজেকশন মিটিং স্থগিত করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো স্নাতকোত্তর পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের জন্য গবেষণা সহায়তা হিসেবে প্রায় ৫০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে নিজেদের প্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনি প্রচার- প্রচারণা। সাড়ে দিন দশক পর বুধবার ভোটের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনে ভোট গণনা দুই লেয়ারে হবে বলে জানিয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে তিনটি বিভাগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বগুড়া প্রতিনিধি: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবির সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এসময় ডাকসুর নেতৃবৃন্দরা সরকারকে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রায় ২০০ প্যাকেট নাস্তা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘ ৩৬ বছর পর ১৫ অক্টোবর আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও তীব্র আগ্রহ।