| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রামমন্দির নির্মাণে বাধার প্রতিবাদে রাবিতে সনাতনী শিক্ষার্থীদের বিক্ষোভ

গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণে বাধা ও সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রকে অবমাননার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

বিস্তারিত...

‘শিবিরের অর্জন, গুম থেকে ধর্ষণ’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার, গুম ও অপহরণ নিয়ে ‘নাটক সাজানো’ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

বিস্তারিত...

শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জাকসুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. শরিফ হোসেনের ওপর নেত্রকোনায় সংঘটিত নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিস্তারিত...

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গান, নৃত্য, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

বিস্তারিত...

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মেস থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরের দিকে আমজাদের মোড় এলাকার ‘আয়েশা টাওয়ার’ নামের একটি ছাত্রাবাস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

শেরপুরে তুচ্ছ ঘটনার জেরে সংঘবদ্ধ যুবকদের হামলায় নিহত হয়েছেন পলিটেকনিক শিক্ষার্থী আল মুহতাছিম সাইফ (১৭)। ৯ জুন, মঙ্গলবার সকালে সাইফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। এর আগে, সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিস্তারিত...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হলেন ড. মোহাম্মদ আল আমীন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন।

বিস্তারিত...

রাবিতে গভীর রাতে ছাত্রলীগের পোস্টারিং, জড়িতদের গ্রেপ্তারের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গভীর রাতে বিভিন্ন স্থানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা পোস্টার লাগিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।

বিস্তারিত...

২৩ দিনের মাথায় জামালপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন

গত ১৪ই মে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। তিনি যোগদানও করেছিলেন। কিন্তু ২৩ দিনের মাথায় তাকে অব্যাহতি দিয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার

বিস্তারিত...

চবি’র শাহজালাল হলের ছাদ ধস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল-এ আবারও ছাদের পলেস্তারা ও আস্তরণ খসে পড়ার ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক আবাসিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হল ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে সতর্ক করা হলেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় প্রতিনিয়ত জীবনঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে তাদের।

বিস্তারিত...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিয়ার শাহাদাতবার্ষিকীতে দোয়া ও তাবারুক বিতরণ

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সহ-সভাপতি কে. ইসলাম ফাহিমের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

জবি ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পোস্টার, তদন্তে প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় প্রধান ফটক ও আশপাশের এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নামে পোস্টার সাঁটানোর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকসংলগ্ন প্রবেশদ্বার এবং শহীদ সাজিদ ভবনের দেয়ালে এসব পোস্টার দেখতে পান শিক্ষার্থীরা।

বিস্তারিত...

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কী বলেছেন ববি হাজ্জাজ? কেন এত বিতর্ক

‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের করা একটি মন্তব্য বড়োসড়ো বিতর্কের জন্ম দিয়েছে। এর জেরে ঢাবিতে তার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। প্রতিমন্ত্রী ইতোমধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশও করেছেন।

বিস্তারিত...

রামিসা হত্যার বিচারের দাবিতে রাবিতে ছাত্রী সংস্থার মানববন্ধন

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড, সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং নারীর প্রতি চলমান সহিংসতার বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা।

বিস্তারিত...

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের নতুন প্রভোস্ট হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক জমালুল আকবর চৌধুরী গত ৬ মে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের স্বল্প সময়ের মধ্যে হলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করলেও পূর্বের অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে লাগবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যা নিয়ে ইতোমধ্যে হল সংসদ নেতৃত্বদের সাথে কয়েক দফায় আলোচনা হয়েছে নতুন হল প্রশাসনের।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪