রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯০ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মসজিদের সার্বিক উন্নয়নে মন্ত্রণালয় যতটুকু সম্ভব, ততটুকু সহায়তা করবে। শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের পর ঢাবির কেন্দ্রীয় মসজিদে সংস্কার-পরবর্তী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। বিশ্ববিদ্যালটির কেন্দ্রীয় মন্দিরসহ বুদ্ধিজীবি চত্বর, মুক্তমঞ্ছ ও বিভিন্ন বিভাগে একক ভাবে করা হচ্ছে দেবী বন্দনা।
রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঢাকা কলেজের একটি বাস মিরপুর রোড থেকে আটক করে আইডিয়াল কলেজের সামনে নিয়ে ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী আহত হয়েছেন।
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা নসাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা যায়নি, সংঘর্ষের সূত্রপাত কী কারণে।
রকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশাহ। মূখ্য আলোচক ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কুদরত-ই-জাহান এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন।
ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) চলমান উত্তেজনার মধ্যে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন বুদ্ধিজীবী চত্বরে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী পরিবেশ দূষণকারী আগাছা ব্যবহার করে কাগজ তৈরির এক ব্যতিক্রমধর্মী ও পরিবেশবান্ধব উদ্ভাবন করেছেন। এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, আগাছা নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) আম্মারের মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাস্কর্য বিভাগ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভাস্কর্য ডিসিপ্লিনের মধ্যে দুই বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রোববার ঢাবির কোষাধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে ঢাবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং খুবির পক্ষে ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান শান্তনু মণ্ডল সমঝোতা স্মারকে সই করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও তাঁদের প্রতি বিদ্যমান বৈষম্য নিরসনের দাবিতে ‘প্রশাসন পোড়াও বারবিকিউ’ কর্মসূচি পালন করেছেন একদল নারী শিক্ষার্থী। রোববার (১৮জিানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা বলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর গবেষণা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটের আবেদন করেছেন শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ।