আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টার অব রাজশাহী বিশ্ববিদ্যালয় (এএসএম-আরইউ)-এর ২০২৬–২০২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আনুষ্ঠানিক সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে এ কমিটি অনুমোদিত হয়।
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্যরা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তবে এই শ্রদ্ধা নিবেদনের বিষয়ে ছাত্র সংসদের সব সদস্যকে না জানানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিতর্কিত নিয়োগ ও পদোন্নতি নিয়ে ৫৬৬তম সিন্ডিকেট সভা আগামী ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম নির্ধারিত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সভা এক দিন পেছানো হয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয়তে নারী শিক্ষার্থীদের জন্য তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ উদ্যোগে সহযোগিতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা। তিনি জানান, এতদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহর, আসর ও মাগরিবের নামাজের সময় নারী শিক্ষার্থীদের জন্য অংশবিশেষ খোলা থাকলেও সাধারণত মাগরিবের পর মেয়েদের নামাজের স্থানটি বন্ধ করে দেওয়া হতো। ফলে তারাবির নামাজ আদায়ের সুযোগ ছিল না।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পোস্টারে আগুন দিয়েছে এক বিক্ষোভকারী। এসময় তাকে ‘বাংলার দ্বিতীয় মীরজাফরখ্যাত দেশদ্রোহী আমেরিকার দালাল’ ও ‘সুদী’ হিসেবে আখ্যায়িত করা হয়। একইসঙ্গে নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর এবং উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন ‘সুন্দরবন’। সুন্দরবনের পরিবেশগত গুরুত্ব এবং এর সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করা হয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. নিয়াজ আহমদ খান জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দু’দিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সংসদ নির্বাচনের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেষ সিন্ডিকেট সভা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাকরির দাবিতে ‘জুলাই চেতনা বাস্তবায়ন কমিটি’ নামে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদি এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আশরাফ আরেফিন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) শুক্রবার রাত ১০টার দিকে এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র প্রতিবাদ জানায়। এই মিছিল ও সমাবেশ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবির সঙ্গে যুক্ত। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)-এর সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে জানানো হয়, ছাত্রদলে যোগদান উপলক্ষে ইয়াসিন আল মৃদুলকে ফুল দিয়ে স্বাগত জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) জিএস সালাউদ্দীন আম্মারের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল করেছে রাকসুর নেতা ও কর্মীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সময় দুই বিভাগের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুমের শিকার দুই শিক্ষার্থীর দ্রুত সন্ধান চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন—দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. ওয়ালিউল্লাহ এবং আল-ফিকহ্ অ্যান্ড ল’ বিভাগের আল-মোকাদ্দাস।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে পরিচালিত বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমে সরাসরি ৩য় পর্বের শূন্য আসনে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ভর্তিতে অংশ নিতে পারবেন এইচএসসি (বিজ্ঞান), এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম (বিজ্ঞান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, কৃষি (অ্যাগ্রিকালচার), প্রাণিসম্পদ (লাইভস্টক), ফিশারিজ ও ফরেস্ট্রি শিক্ষাক্রমের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে নির্বাচিত শিক্ষার্থীরা ৫ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।