| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে। আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে হবে।

বিস্তারিত...

জামায়াত আমিরের অস্ত্রোপচার সম্পন্ন, আস্থা রাখায় কৃতজ্ঞ চিকিৎসকরা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এ অপারেশন শুরু হয়। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করেন।

বিস্তারিত...

হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: হাফিজ

বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কোনো কথা বলেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কখনো একটি কথা বলেননি।

বিস্তারিত...

সফলভাবে সম্পন্ন জামায়াত আমিরের ‘ওপেন হার্ট সার্জারি’

সফলভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘ওপেন হার্ট সার্জারি’। আজ শনিবার (২ আগস্ট) দুপুর ১টার কিছুক্ষণ আগে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একই তথ্য জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ডা. শফিকুর রহমানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিস্তারিত...

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এ অপারেশন শুরু হয়েছে। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করছেন।

বিস্তারিত...

আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল রোববার (৩ আগস্ট) নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করার কথা জানিয়েছে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিস্তারিত...

লন্ডনের লোকাল বাসে সাধারণ যাত্রীর মতো তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের একটি লোকাল বাসস্টপে দাঁড়িয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটদুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা ও প্রশংসা।

বিস্তারিত...

জামায়াত আমির হাসপাতালে ভর্তি

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার হার্টে ৫টি ব্লক ধরা পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিস্তারিত...

মেয়েরা পলিটিকসে ‘অনিরাপদ’ দেখানো হচ্ছে : সামান্তা শারমিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে সব কমিটি থেকে নারীদের ‘সিস্টেমেটিক্যালি সাইড’ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

বিস্তারিত...

রাজনীতির পাশাপাশি কোচিংয়ে ক্লাস নিচ্ছেন হাসনাত আবদুল্লাহ

রাজনীতিতে আসার আগেই কোচিংয়ে ক্লাস নিতেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বিস্তারিত...

শাহবাগে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিলো ‘প্রকৃত জুলাই যোদ্ধারা’, পুলিশের লাঠিচার্জ

নিজেদের ‘জুলাই যোদ্ধা’ দাবি করে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছিলো একদল ব্যক্তি। টানা ৩২ ঘণ্টা অবরোধের পর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে ওই অবরোধকারীদের ওপর হামলা করেন।

বিস্তারিত...

আ.লীগের সঙ্গে আঁতাতকারীদের ছেঁটে ফেলা হবে : হাসান মাহমুদ টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি অনেক বড় একটা দল, সেখানে কে আসছে না আসছে বোঝা কঠিন। সেখানে আ.লীগ যে ঢোকেনাই এটা তো আমরা জানিনা।

বিস্তারিত...

গুলশানে চাঁদাবাজির ঘটনায় জানে আলম অপু গ্রেপ্তার

গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় পলাতক জানে আলম অপুকে ওয়ারী এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক। আজ (শুক্রবার, ১ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ‘গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেপ্তার করেছে ডিবি।’

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪