জধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিতব্য এ সমাবেশ ঘিরে দলীয় নেতাকর্মীদের বেশকিছু দিকনির্দেশনা দিয়েছে দলটি।
শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ শনিবার দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকেই নেতাকর্মীরা উদ্যানে জড়ো হতে শুরু করেছেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে সবার ঊর্ধ্বে থেকে দেশ গঠনে কাজ করবে জামায়াতে ইসলামী।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া প্রবাসীদের ভোটাধিকার ও জুলাই অভ্যুত্থানে তাদের অবদান নিয়ে অবমাননাকর এবং বিভ্রান্তিকর মন্তব্য করেছেন উল্লেখ করে তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রাত পোহালেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। এ লক্ষ্যে সমাবেশস্থলের সব প্রস্তুতি শেষ করেছে দলটি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সিরাজগঞ্জ-৩ আসনে চারবারের সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনের কথা উঠলেই কেউ কেউ ভয় পায়। কারণ, এই পদ্ধতি চালু হলে চাঁদাবাজি, ভোট ডাকাতি, দলীয়করণ ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়ে যাবে। অথচ যারা এর বিরোধিতা করছে, তারা আজও যৌক্তিকভাবে কোনো অসুবিধা তুলে ধরতে পারেনি। যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট, খুঁনি, চাঁদাবাজ তৈরি হয় এমন নির্বাচন বাংলাদেশে আমরা দেখতে চাই না।’
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর নির্বাচন বোঝে না, তাদের রাজনীতি করার দরকার নেই। যারা বোঝে, তারাই রাজনীতি করবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই রাষ্ট্রব্যবস্থার সবচেয়ে নির্মম চিত্র নারায়ণগঞ্জ শহর, যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও গডফাদারতন্ত্র মিলেমিশে একাকার। একাধিক পরিবার বছরের পর বছর ধরে এই শহরের রাজনীতি, অর্থনীতি ও ব্যবসা কুক্ষিগত করে রেখেছে। এই ব্যবস্থা ভেঙে ফেলতেই আমাদের আন্দোলন।
পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে জাতীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা বন্ধ করেন। এক দলকে কোলে আরেক দলকে কাঁধে রেখেছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন না।
আগামীকাল (১৯ জুলাই) শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে নেতাকর্মীদের আনা-নেওয়ার জন্য চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব ট্রেনের মধ্যে একটি ছাড়বে রাজশাহী থেকে; একটি সিরাজগঞ্জ থেকে; একটি চট্টগ্রাম থেকে; আরেকটি ময়মনসিংহ থেকে।
যারা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর ও স্থানীয় নির্বাচন চায়, তাদের অসৎ উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করেছে, মানুষের অনুভূতির বিরুদ্ধে গেছে, তারাই পিআর নির্বাচন চায়। তিনি হুঁশিয়ারি দেন, পিআর পদ্ধতির কথা বলে কোনো ষড়যন্ত্র বা ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতে দেওয়া হবে না।
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজ শেষে বিক্ষোভ সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘যেকোনো মূল্যে এই উদ্যোগ বাস্তবায়ন থেকে সরকারকে সরে আসতে বাধ্য করা হবে।’
সামনে আরও একটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি: নাহিদসামনে আরও একটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, 'আমরা জানি সামনে আমাদের আরও একটি লড়াই আসতেছে। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি অনেকের সঙ্গে আমাদের লড়াই করতে হবে।'