আরব সাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর দিকে ‘আগ্রাসীভাবে’ এগিয়ে আসা একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ।
লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি আর নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের গুলিতে নিহত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৩ বছর।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ কূটনৈতিক পর্যায়ে উন্নীত করার এক বছর না পেরোতেই ভিয়েতনামের একটি অভ্যন্তরীণ সামরিক নথিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নথিটি অনুযায়ী
যৌন অপরাধী জেফরি এপস্টেইনের বিরুদ্ধে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন। এই দম্পতিকে হাউস ওভারসাইট কমিটির সামনে
ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর ফরাসি অফিসে অভিযান চালিয়েছে প্যারিসের সাইবার ক্রাইম ইউনিট। এই অভিযান অবৈধ তথ্য আহরণ এবং শিশু
সামরিক সংঘাতের আশঙ্কা কিছুটা কমে আসার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, ‘ন্যায়সংগত ও সমতাভিত্তিক আলোচনা’ এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত নতুন বাণিজ্য চুক্তির আওতায় দেশটি থেকে তেল, প্রতিরক্ষা সরঞ্জাম ও বিমান কেনা বাড়াতে সম্মত হয়েছে ভারত। একই সঙ্গে দীর্ঘদিন ধরে সুরক্ষিত রাখা ভারতের কৃষিখাতে সীমিত পরিসরে বিদেশি বাজার উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুখ্যাত অর্থপতি জেফ্রি এপস্টেইন ও বিশ্বখ্যাত জাদুকর ডেভিড কপারফিল্ডের মধ্যে ‘খুব ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল—এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিপার্টমেন্ট অব জাস্টিস) সম্প্রতি প্রকাশিত এপস্টেইন–সংক্রান্ত নতুন নথিতে। ২০০৭ সালের এফবিআই স্মারকে কপারফিল্ড ও এপস্টেইনের মধ্যে সম্ভাব্য ভুক্তভোগী আদান–প্রদান এবং অপ্রাপ্তবয়স্কদের প্রতি আসক্তি ছিল কি না, তা নিয়ে আরও তদন্তের প্রয়োজনীয়তার কথা বলা হয়।
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলাপের পর সামাজিক যোগা
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র নারী মন্ত্রী হিন্দ কাবাওয়াত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি কেবল প্রতীকী উপস্থিতির জন্য সরকারে যোগ দেননি। সমাজকল্যাণ ও শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা কাবাওয়াত বলেন, “আমি এখানে শোভাবর্ধনের জন্য আসিনি। আমি নিজেকে নারী বা সংখ্যালঘু হিসেবে নয়, একজন সিরীয় নাগরিক হিসেবেই দেখি।”
প্রতিবন্ধী স্কুলে যৌন হেনস্তার অভিযোগ, প্রশাসনে তোলপাড়
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ন্ত্রণে বিভিন্ন কূটনৈতিক প্রক্রিয়ার বিস্তারিত দিক পর্যালোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব উদ্যোগ থেকে আগামী কয়েক দিনের মধ্যেই ফল পাওয়ার আশা করা হচ্ছে।
গাজার রাফাহ সীমান্তপথ পুনরায় খুলে দেওয়ার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ অবসানের পরিকল্পনা নতুন গতি পেয়েছে। তবে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মেলেনি; বিশেষ করে হামাস অস্ত্র সমর্পণ করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
৯০ বছর বয়সে গ্র্যামি পুরস্কার অর্জন করেছেন বৌদ্ধধর্মগুরু দলাই লামা। তাঁর অ্যালবাম ‘Meditations: The Reflections of His Holiness the Dalai Lama’–এর জন্য ২০২৬ সালের গ্র্যামি পুরস্কার লাভ করেন তিনি।
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের বিভিন্ন জেলায় ৪০ ঘণ্টা ব্যাপী সাঁড়াশি নিরাপত্তা অভিযানে ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর দপ্তর। প্রসঙ্গত, ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা, গাওদার, মাসতাং এবং নোশকি জেলার নিরাপত্তা বাহিনীর স্থাপনা ও জনসমাগমস্থলে একযোগে বন্দুক ও বোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় মোট ৪৮ জন প্রাণ হারান; যাদের মধ্যে ১৭ জন আইনপ্রয়োগকারী বাহিনীর কর্মকর্তা ও কর্মী এবং ৩১ জন বেসামরিক নাগরিক ছিলেন। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী তালাল চৌধুরী জানান, হামলাকারীরা সাধারণ বেসামরিক পোশাক পরিহিত অবস্থায় জনসমাগমস্থলে মিশে গিয়েছিল।