যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বিচারবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন অভিযোগ করেছেন, কুখ্যাত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টিন–সংক্রান্ত নথিতে ‘রহস্যজনক ও অপ্রয়োজনীয় তথ্য গোপন (রিড্যাকশন)’ করে
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার পর দেশটিতে সফরে পৌঁছেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়ায় জনসংখ্যা সংকট মোকাবিলায় ভিয়েতনাম ও শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এক সরকারি কর্মকর্তা। কুরুচিপূর্ণ ও মানবাধিকারবিরোধী মন্তব্যের জেরে শেষ পর্যন্ত তাকে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের নতুন করে সংঘাতে জড়ানোর সম্ভাবনা রয়েছে। তিনি সাম্প্রতিক ‘গ্রিনল্যান্ড মুহূর্ত’কে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জন্য এক ধরনের সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অর্থনৈতিক সংস্কার বা
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী নতুন হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে। সোমবার চিকিৎসা সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে আনাদোলু সংবাদ সংস্থা। এই হামলা চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হিসেবে ধরা হচ্ছে।
ইউরোপে পৌঁছানোর স্বপ্ন নিয়ে সমুদ্রে নামা আরও একটি নৌকা শেষ পর্যন্ত রূপ নিল মৃত্যুফাঁদে। লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
বিশ্ব রাজনীতির উত্তেজনার মাঝেই ভারত মহাসাগরে চাঞ্চল্যকর অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ভেনেজুয়েলার তেল নিয়ে চীনের দিকে যাত্রারত একটি বিশাল ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
হংকংয়ের সবচেয়ে উচ্চকণ্ঠ চীন সমালোচক ও গণমাধ্যম উদ্যোক্তা জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। জাতীয় নিরাপত্তা আইনে দায়ের করা
এপস্টেইন কেলেঙ্কারি ঘিরে রাজনৈতিক চাপ তীব্র হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছেন। এমনকি স্কটল্যান্ডে নিজ দলের শীর্ষ নেতার পক্ষ থেকে সরে দাঁড়ানোর দাবি ওঠার পরও
ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্কের ইতিহাসে এক নয়া মোড় ঘুরিয়ে আগামী মার্চের মাঝামাঝি সময়ে ওয়াশিংটনের সঙ্গে এক মেগা চুক্তিতে স্বাক্ষর করতে চলেছে নয়াদিল্লি।
ভারত ও শ্রীলঙ্কায় চলমান আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে অনুপ্রেরণামূলক বার্তা পেল ‘টিম ইউএসএ’।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ৩৭ বছর ধরে যাঁর প্রতিবার উপস্থিতি ছিল, সেই বার্ষিক ফেব্রুয়ারি ৮ তারিখের বিমানবাহিনী কমান্ডারদের বৈঠকে এবার অনুপস্থিত ছিলেন।
ভেনেজুয়েলার শীর্ষ বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদোর ঘনিষ্ঠ সহযোগী হুয়ান পাবলো গুয়ানিপাকে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন
ইরানের রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বাধীন ভুমজাইথাই দল রবিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রভাবশালী জয় লাভ করেছে, যা দেশকে দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতার পর স্থিতিশীল একটি সরকার গঠনের পথ খুলে দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্য ডিসেম্বরের সীমান্ত সংর্ঘষের সময় প্রধানমন্ত্রী আনুতিনের ঘোষিত এ আচমকা নির্বাচন (স্ন্যাপ ইলেকশন) ন্যাশনালিজমকে কাজে লাগানোর এক কৌশল ছিল। তিনি এটি পিএইচইউ থাই দলের প্রিমিয়ার পায়েতংতার্ন শিনাওয়াত্রার ক্ষমতাচ্যুতির পর মাত্র ১০০ দিনের মধ্যে সংসদ বিলুপ্ত করে বাস্তবায়ন করেন।