ক্রেমলিন জানিয়েছে, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘গাজা শান্তি বোর্ডে’ যোগদানের আমন্ত্রণ পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে ওয়াশিংটনের সঙ্গে প্রস্তাবের, সব দিক পরিষ্কার করতে চায় মস্কো। সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ নিশ্চিত করেনি।
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতিসম্পন্ন ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। আহত হয়েছেন আরো বহু মানুষ। গত এক দশকের বেশি সময়ের মধ্যে এটি স্পেনের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে দেশটির সিভিল গার্ড। সূত্র বিবিসি। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় কর্দোবা শহরের কাছে আদামুজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হোটেলে বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান কর্মকর্তারা। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সোমবার কাবুলের শাহর-ই-নও এলাকায় একটি হোটেলকে লক্ষ্য করে এই বিস্ফোরণটি ঘটনো হয়েছিল, এতে হতাহতের ঘটনা ঘটেছে।
চলতি বছর নোবেল শান্তি পুরষ্কার না পেয়ে এখন আর বৈশ্বিক শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরকে পাঠানো এক চিঠিতে তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রধানমন্ত্রী স্টোরকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, ‘প্রিয় জোনাস: যেহেতু আপনার দেশ ৮টিরও বেশি যুদ্ধ থামানোর পরেও আমাকে
ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, ইরানে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়নি। নিহতদের ময়নাতদন্ত চলছে। তবে সশস্ত্র লোকজন আন্দোলনকারীদের মধ্যে ঢুকে যায়, তাদের গুলিতে অনেক মানুষ মারা যায়। সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার ইরান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইরানে সরকারবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চলমান বিক্ষোভ ও সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে দাবি করা হয়েছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা এ তথ্য জানান।
স্পেনের দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ রেল দুর্ঘটনায় রীতিমতো স্তব্ধ হয়ে গেছে গোটা দেশ। কর্দোবা শহরের অদূরে দুটি উচ্চগতির যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৭০ জনের বেশি যাত্রী। তাদের মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ রেল বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক ওপেনএআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে ১৩৪ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করেছেন। তিনি অভিযোগ করেছেন, ওপেনএআই তার বুদ্ধিমত্তা ও প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তিগতভাবে বড় আকারের লাভ করেছে এবং তার ভূমিকা উপেক্ষা করেছে।
ভারতের পশ্চিমবঙ্গের মালদার পর হুগলিতেও জনসভায় অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ তথা দেশের নিরাপত্তা নিয়ে রাজনীতি করছে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রবিবার (১৮ জানুয়ারি) বিজেপির এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন নরেন্দ্র মোদি।
দমন-পীড়নের মধ্যেও স্লোগান দেয়া এবং দেশব্যাপী ধর্মঘটের মাধ্যমে বিক্ষোভ অব্যাহত রাখতে ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন নির্বাসিত ‘যুবরাজ’ রেজা পাহলভি। তবে ইরানে বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়ে এসেছে এবং নতুন করেও কোথাও বিক্ষোভ হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। যদিও ইরানের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে– এমন খবর মানতে রাজি নন পাহলভি।
গ্রিনল্যান্ড বিক্রির বিষয়ে ডেনমার্কের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক আরোপের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে জার্মান শিল্পখাত। রোববার জার্মানির শীর্ষ শিল্পসংগঠনগুলো এ ধরনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ওয়াশিংটনের চাপে নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছে।
ভারতের উত্তর প্রদেশে একটি খালি বাড়িতে নামাজ আদায়ের অভিযোগে ১২ জন মুসলিমকে আটক করেছে স্থানীয় পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) প্রদেশটির বেরিলি জেলার মোহাম্মদগঞ্জ গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, একটি খালি বাড়িতে প্রার্থনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কের বহুতল শপিংমল গুল প্লাজাতে শনিবার (১৭ জানুয়ারি) রাতে ভয়াবহ আগুন লেগে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লেগে কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি এবং উদ্ধার অভিযান এখনও চলমান।
গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকির লক্ষ্যে গঠিতব্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে অন্তর্ভুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তুরস্ক ও মিসরের সরকারি সূত্রগুলো আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনার বিরুদ্ধে গ্রিনল্যান্ডের রাজধানী নুক ও ডেনমার্কের কোপেনহেগেনসহ বিভিন্ন শহরে শনিবার হাজারো মানুষ রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করেছে। বিক্ষোভগুলোর মূলস্লোগান—গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় ও গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীর।