| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রোহিঙ্গা গণহত্যার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বললো মিয়ানমার

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা মামলার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। শুক্রবার (১৬ জানুয়ারি) জাতিসংঘের সর্বোচ্চ আদালতে

বিস্তারিত...

ইরানকে হামলা না চালাতে ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি, কাতার ও ওমান

ইরানে মার্কিন হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার ‘সুযোগ দেওয়ার’ জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। মধ্যপ্রাচ্যে ‘ভয়াবহ নেতিবাচক প্রভাব’ পড়ার আশঙ্কায় উপসাগরীয় এই তিন দেশ সম্মিলিতভাবে এ প্রচেষ্টা চালায়। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

সিরিয়া থেকে ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা

সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করেছে দখলদার ইসরায়েলের সেনারা। তারা ছাগলগুলো চুরি করে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে যায়। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (১৬ জানুয়ারি) জানিয়েছে, দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এ ছাগলগুলো চুরি করেন। এসব সেনা সিরিয়ার গোলান উপত্যকা অব

বিস্তারিত...

ইরানে উত্তেজনা বাড়িয়ে নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকা যুক্তরাষ্ট্রের সার্কাস: রাশিয়া

মধ্যপ্রাচ্যর পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানে নিউইয়র্কে বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে রাশিয়া ও চীন।

বিস্তারিত...

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে চলমান বিক্ষোভ কঠোরভাবে দমনের অভিযোগে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া মার্কিন অর্থ দপ্তরও ১৮ ব্যক্তির ওপর পৃথক নিষেধাজ্ঞা দিয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ভেনেজুয়েলার তেল আনুষ্ঠানিকভাবে বিক্রি করছে যুক্তরাষ্ট্র

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু করেছে মার্কিন প্রশাসন। প্রথম দফায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের তেল বিক্রি করা হয়েছে। এ ছাড়া আরও বিক্রির প্রস্তুতি চলছে। সরকারি তথ্যের বরাতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, প্রথমবারের এই তেল বিক্রির মূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার হয়েছে।

বিস্তারিত...

ইরানে নিহত ও আটক হওয়ার সংখ্যা যাচাই করতে পারেনি জাতিসংঘ

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এবং দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি ঘিরে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কড়া বক্তব্যের প্রেক্ষাপটে ১৫ সদস্যের এই শক্তিশালী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

প্রথমবারের মতো মহাকাশে অসুস্থতা, পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

নির্ধারিত সময়ের আগেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) মিশন শেষ করে চার নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। একজন নভোচারীর গুরুতর অসুস্থতার কারণে তারা নির্ধারিত সময়ের আগে ফিরে আসেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে স্পেসএক্সের রকেটটি ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে। খবর রয়টার্সের।

বিস্তারিত...

দক্ষিণ কোরিয়ার বস্তিতে আগুন

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের অভিজাত গ্যাংনাম জেলার গুরিয়ং বস্তিতে শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী। এতে কোনো প্রাণহানি না হলেও শতাধিক পরিবার বাস্ত্যচ্যুত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিস্তারিত...

ইরানে দূতাবাস বন্ধ করলো নিউজিল্যান্ড

নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইরানের তেহরানে অবস্থিত নিউজিল্যান্ড দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দেশটিতে থাকা তাদের কূটনীতিকদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।

বিস্তারিত...

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৫ বছর কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

বিস্তারিত...

মাস্কের এক্সএআই-এর বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর বিরুদ্ধে মামলা করেছেন মাস্কের এক সন্তানের মা, অ্যাশলি সেন্ট ক্লেয়ার। তার অভিযোগ, এক্সএআইয়ের এআই টুল গ্রোগ তার সম্মতি ছাড়া তাকে নিয়ে অশ্লীল, অপমানজনক এবং যৌন হয়রানিমূলক ডিপফেক ছবি তৈরি ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

বিস্তারিত...

অস্ট্রেলিয়ায় শিশুদের ৪৭ লাখ সামাজিকমাধ্যম অ্যাকাউন্ট বাতিল

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পর দেশটিতে শিশু বলে শনাক্ত হওয়া প্রায় ৪৭ লাখ অ্যাকাউন্টের প্রবেশাধিকার বাতিল করেছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি। দেশটির কর্মকর্তারা শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানি

ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইক পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শায়া মোহসেন জিনদানি। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

বিস্তারিত...

গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আরও অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই তথ্য সামনে এসেছে। যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও গাজাজুড়ে ইসরাইলি সামরিক অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকায় নতুন করে প্রাণহানির এই ঘটনা ঘটল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪