| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইরান বিষয়ে আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে: ট্রাম্প

ইরানে আবারও বড় পরিসরে সামরিক হামলা চালানো হবে কি না, তা নিয়ে ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসের পর মাস চলা যুদ্ধ কীভাবে শেষ করা যায়, তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বরাতে আলজাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল সংবাদ প্রকাশ করেছে।

বিস্তারিত...

বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা

ইউটিউবার স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি ভারতে তেলেঙ্গানায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছেন। নিহত ব্যক্তি চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে জামিনে মুক্ত ছিলেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিস্তারিত...

তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু

সম্পর্কের সাময়িক টানাপড়েন কাটানোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে ঘিরে পুনরায় আনুষ্ঠানিক পর্যায়ের আলোচনা শুরু করেছে বাংলাদেশ ও ভারত। প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এই তথ্য নিশ্চিত করেছে। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছিল। তবে সেই জটিলতা কাটিয়ে উঠে উভয় দেশের কর্মকর্তারা নিয়মিত বৈঠক চালিয়ে যাচ্ছেন।

বিস্তারিত...

ভারতে ধর্ষণের পর হত্যা, খোলা মাঠে কুকুর খাচ্ছিল তরুণীর লাশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৭ বছর বয়সি এক তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন অপ্রাপ্তবয়স্কসহ মোট চারজন জড়িত ছিলেন বলে জানা গেছে। ওই কিশোরী অভিযুক্তদের সঙ্গে একই অটোরিকশায় ভ্রমণ করছিলেন বলে জানা যায়। তাকে ধর্ষণ ও হত্যার পর একটি খোলা মাঠে ফেলে রাখেন ওই চারজন।

বিস্তারিত...

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রি করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার বহু বছরের কৌশলগত সামরিক প্রতিরক্ষা সম্পর্কে এক বড় অগ্রগতি ঘটেছে। সৌদি আরবের কাছে ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ ‘লাইটনিং ২’ জয়েন্ট স্ট্রাইক ফাইটার জেট বিক্রির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বিস্তারিত...

মক্কা চুক্তি বাস্তবায়নের ‘সময় এসেছে’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

সাম্প্রতিক হুতি হামলার পর সৌদি আরব ও তুরস্কের সঙ্গে করা মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কাতারভি

বিস্তারিত...

আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তাঁর আইনবিষয়ক উপদেষ্টা মেহমেত উকুম। তবে এ জন্য নির্ধারিত সময়ের আগে নির্বাচন আয়োজন করতে হবে।

বিস্তারিত...

হাসপাতালই ‘মরণ ফাঁদ’, আগুনে ১৪ নবজাতকের মৃত্যুতে মিললো ভয়াবহ অব্যবস্থাপনা

পাকিস্তানের ইসলামাবাদের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যুর ঘটনায় সরকারি তদন্তে চরম অব্যবস্থাপনা ও অগ্নিনিরাপত্তার গুরুতর ঘাটতির তথ্য উঠে এসেছে। তদন্ত কমিটি ঘটনাটিকে ‘পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছে।

বিস্তারিত...

১০০ শতাংশ মার্কিন শুল্কের খাঁড়া : রাশিয়ান তেল নিয়ে মহা ফাঁপরে ভারত

ওয়াশিংটন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদার করা এবং রাশিয়ান তেল ক্রয়কারী দেশগুলির ওপর ১০০ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্ক আরোপের বিল পাশ করায় বড় ধরণের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকিতে পড়েছে ভারত।

বিস্তারিত...

শি চিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে ধোঁয়াশা

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ছড়িয়ে পড়া তথ্যে বলা হয়, সম্প্রতি নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার সময় তিনি হঠাৎ জ্ঞান হারান।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে ‘রাশিয়া নিষেধাজ্ঞা আইন’ নামে একটি বিল পাস হয়েছে। বিলটি পাসের ফলে এখন যুক্তরাষ্ট্রের বাজারে ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে পড়েছে ভারতসহ ১০টি দেশ।

বিস্তারিত...

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

স্বর্ণের সন্ধানে ভূগর্ভে নেমেছিলেন কয়েক ডজন শ্রমিক। কিন্তু মুহূর্তেই ধসে পড়ে একের পর এক সুড়ঙ্গ। পরিণতিতে সুদানের পশ্চিম করদোফান এলাকায় একটি অনিয়ন্ত্রিত স্বর্ণখনিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৮২ জন। আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো অজ্ঞাতসংখ্যক শ্রমিক আটকা পড়ে থাকার আশঙ্কায় উদ্ধার অভিযান চলছে।

বিস্তারিত...

আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজকে পাক জাহাজের ধাক্কা: দিল্লির তীব্র প্রতিবাদ, তলব পাক দূতকে

আন্তর্জাতিক জলসীমায় একটি পাকিস্তানি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজকে ধাক্কা দেওয়ায় ইসলামাবাদে ভারতের শীর্ষ দূতকে তলব করেছে নতুন দিল্লি। ১৫ বছর আগে এডেন উপসাগরে ঘটে যাওয়া একটি একই ধরনের ঘটনার স্মৃ

বিস্তারিত...

সালাম দেওয়ায় ও ইনশাআল্লাহ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি

ভিডিওতে সালাম দেওয়া, ইনশাআল্লাহ ও জাযাকাল্লাহ বলায় ভারতের অতিরিক্ত এসপি মর্যাদার এক নারী পুলিশ কর্মকর্তাকে বদলির ঘটনা ঘটেছে। দেশটির সবচেয়ে কঠিন পরীক্ষা আইপিএস পরীক্ষায় পাস করে পুলিশে যোগ দেওয়া এ নারীর নাম বুশরা বানু।

বিস্তারিত...

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টাকে ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছে সৌদি আরব। দেশটির দাবি, মুসলিমদের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যেই এ ধরনের পরিকল্পিত উসকানি চালানো হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের ইরানপন্থি হুতি গোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োজনীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪