চিলির দক্ষিণাঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ প্রবীণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে পিত্রুফকেন শহরের ‘এল এদেন’ বৃদ্ধাশ্রমে আগুন লাগার পর মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়।
১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বর্তমান বৈশ্বিক বাস্তবতা মেনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং ব্রেটান উডস ব্যবস্থা সহ বিশ্ব সংস্থাসমূহের সংস্কারের পক্ষে জোরালো সওয়াল করেছেন।
নেপালে হিমবাহ গলনে সৃষ্ট ভয়াবহ বন্যায় প্রায় ১,৪০০ মানুষের প্রাণহানির ঠিক দুই সপ্তাহ পর, নয়া দিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলনে পেশ করা 'নয়া দিল্লি ঘোষণাপত্রে' জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, প্রয়োজনীয় অ
শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে প্রকাশিত পৃথক বিবৃতিতে সীমান্ত সমস্যা এবং সার্বিক দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রাধিকার নিয়ে স্পষ্ট দৃষ্টিভঙ্গির পার্থক্য ফুটে উঠেছে।
ইরান ইস্যু নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শিগগির শেষ হবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ। কমে আসবে জ্বালানি তেলের দামও। আয়ারল্যান্ডের ডাবলিনে গতকাল দেশটির প্রেসিডেন্ট ক্যাথেরিন কনোলির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে ইরান যুদ্ধের ব্যাপারে জানতে চাওয়া হলে যুদ্ধ শেষের দিনক্ষণ নিয়ে এমনটা মন্তব্য করেন তিনি।
লেখক মার্কো কারনেলোস ৯/১১ হামলার সময় নিউইয়র্কে ছিলেন এবং নিজের চোখে টুইন টাওয়ারে আগুন ও ধোঁয়া উঠতে দেখেছিলেন। ২৫ বছর পর তার মূল্যায়ন হলো—৯/১১-এর পর যুক্তরাষ্ট্র যে পথ বেছে নিয়েছিল, সেটি আমেরিকাকে নিরাপদ করার বদলে আরও যুদ্ধ, অস্থিতিশীলতা ও ক্ষোভ তৈরি করেছে। এ নিয়ে মিডল ইস্ট আইয়ে তিনি একটি মন্তব্য কলাম লিখেছেন।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারতে এসে সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক মঞ্চে কড়া বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার দিল্লিতে ধর্মানুরাগী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও ব্যবসায়ীদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, ইরান কোনো বৈদেশিক ‘পীড়ন’ বা ‘দাদাগিরি’-র কাছে নতিস্বীকার করবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে চাঁদের মালিকানা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ৬ সেপ্টেম্বর ট্রুথ সোশ্যালে ‘দ্য মুন ইজ আওয়ার্স’ বা ‘চাঁদ আমাদের’ লেখা একটি পোস্ট দেন ট্রাম্প। এর সঙ্গে ছিল মার্কিন পতাকার ছবি। পোস্টটি ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে দেওয়া সত্য হলেও এটিকে চাঁদের ওপর যুক্তরাষ্ট্রের মালিকানা দাবির কোনো আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আগামীকাল সোমবার ওমানের রাজধানী মাসকটে বৈঠক করবেন। সেখানে ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে একটি যৌথ নৌপথ চালুর বিষয়ে চুক্তি সই হবে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক্সে এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেছেন, “ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদাম এবং কমান্ড সেন্টারকে টার্গেট করা হয়েছে। যেগুলো আমাদের দেশ ও জনগণের ওপর আগ্রাসন পরিচালনা করছিল।” তবে হামলাটি ঠিক কখন চালানো হয়েছে সেটির স্পষ্ট সময় উল্লেখ করেননি তিনি।
ব্রিকছ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে নতুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ভারত ও চীনকে হাত মিলিয়ে ব্রিকছ সহযোগিতা আরও শক্তিশালী করার আহ্বান জানালেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।
ইরান-আমেরিকা যুদ্ধ এবং ইজরায়েলি হামলার জেরে তৈরি হওয়া তীব্র কূটনৈতিক টানাফোড়েনের মধ্যেই শুক্রবার প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান। শনিবার থেকে শুরু হওয়া ব্রিকছ শীর্ষ স
ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা এবং সংঘাত ঘিরে দেখা দেওয়া তীব্র মতপার্থক্য নিরসন করে শেষ পর্যন্ত একমত হতে পেরেছেন ব্রিকস রাষ্ট্রগোষ্ঠীর নেতারা। দীর্ঘ ও জটিল আলোচনার পর গৃহীত হয়েছে যৌথ ঘোষণা, যাকে ভারতের জন্য
মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার আবহেই ভারতের রাজধানী নয়াদিল্লির ভারতের ভারত মণ্ডপমে সফলভাবে শুরু হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলন শুরুর পর ভারতীয় কূটনীতি এবং ব্রিকস শেরপাদের এক বিরাট কূটনৈতিক সাফল্য হিসেবে জোটের সবকটি সদস্য দেশকে একটি যৌথ ঘোষণাপত্রে সম্মত করানো সম্ভব হয়েছে। শনিবার বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক 'ব্রিকস নয়াদিল্লি ঘোষণা' প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
কারাগারে থাকা ভারতের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষায় কয়েক ডজন পর্ন ভিডিও পাওয়ার তথ্য সামনে এসেছে। জব্দ করা পেনড্রাইভেও কয়েকটি ওয়েব সিরিজের ভিডিও পাওয়া গেছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।