| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বে একঘরে হয়ে পড়তে পারে ইসরায়েল: ট্রাম্পের দূত কুশনার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৬ ইং | ১১:১২:৫৫:পূর্বাহ্ন  |  ১৫০ বার পঠিত
বিশ্বে একঘরে হয়ে পড়তে পারে ইসরায়েল: ট্রাম্পের দূত কুশনার

ইন্টারন্যাশনাল ডেস্ক: সামনে এখন দুটি পথ খোলা। দেশটি চাইলে ৭ অক্টোবরের ঘটনার পর আরও নিরাপদ হয়ে উঠতে পারে এবং বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে পারে। অথবা বর্তমান নীতি অব্যাহত রাখলে ধীরে ধীরে বিশ্বে একঘরে হয়ে পড়তে পারে।’

কুশনারের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন গাজা পুনর্গঠন নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতপার্থক্য বাড়ছে। গাজায় যুদ্ধ-পরবর্তী প্রশাসন ও নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বোর্ড অব পিস’ কাজ করছে। কুশনার এই উদ্যোগের অন্যতম পরিকল্পনাকারী।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে হামাস বোর্ড অব পিসের নিরস্ত্রীকরণ পরিকল্পনায় সম্মতি দিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি সেনারা গাজা থেকে ধাপে ধাপে সরে যাওয়ার বিনিময়ে হামাস পর্যায়ক্রমে অস্ত্র জমা দেবে। কিন্তু নেতানিয়াহু এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগেই হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে।

নেতানিয়াহুর এই অবস্থানের কারণে গাজায় হামাসের বিকল্প হিসেবে দায়িত্ব নেওয়ার কথা থাকা প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলার কাজ আটকে আছে। ফলে গাজার প্রায় অর্ধেক এলাকায় এখনো হামাসের নিয়ন্ত্রণ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে বোর্ড অব পিসের জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রুয়েনবাম অভিযোগ করেছেন, ইসরায়েলের অনড় অবস্থানের কারণে হামাস অস্ত্র জমা দিতে কতটা প্রস্তুত, তা যাচাই করার সুযোগও পাচ্ছে না বোর্ড। দ্রুত অগ্রগতি না হলে গাজা পুনর্গঠনের দায়িত্ব জাতিসংঘের কাছে ফিরিয়ে দিতে হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

গাজা পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহেও সংকটে রয়েছে বোর্ড অব পিস। ১৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুত অর্থের ২ শতাংশেরও কম এখন পর্যন্ত পাওয়া গেছে। এ পরিস্থিতিতে বোর্ডের বিশেষ দূত নিকোলাই ম্লাদেনভ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন। গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা, ফিলিস্তিনি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নেওয়া নিয়ে তাদের আলোচনা হয়।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪