| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানকে নিয়ে যৌথ মহড়ায় রাশিয়া

ইরান সংকট ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের একটি সুরাহা করতে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও রাশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের। তবে আলোচনার পরই ইরানকে নিয়ে যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের ওমান সাগরে এ মহড়া শুরু হবে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম।

বিস্তারিত...

পরমাণু ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ দাবি তেহরানের

সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত পরোক্ষ পরমাণু আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক অগ্রগতির দাবি করেছে তেহরান।

বিস্তারিত...

ভারতের বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ

ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার–এর নেতৃত্বাধীন সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত...

হরমুজ প্রণালি সাময়িক বন্ধ, ইরানের শক্তি প্রদর্শনে বিশ্ববাজারে উদ্বেগ

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলাকালীন এক বিরল শক্তি প্রদর্শনের অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান।

বিস্তারিত...

কলকাতায় আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

মেয়াদোত্তীর্ণ মেডিকেল ভিসায় ভারতে অবস্থানের অভিযোগে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ। গ্রেপ্তার বাংলাদেশিরা সকলেই নিজেদের আওয়ামী লীগের নেতা-কর্মী পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

বিস্তারিত...

সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার মহিমান্বিত এ মাস শুরুর ঘোষণা দিয়েছে। তারা বলেছে, চাঁদের দেখা মেলায় কাল বুধবার প্রথম রোজা হবে।

বিস্তারিত...

পাকিস্তানে জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও শিশু নিহত

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের বাজাউর জেলায় জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য এবং এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) খাইবার পাখতুনখওয়া প্রদেশের এক চেকপয়েন্টে বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে চালিয়ে দেয়া হয়।

বিস্তারিত...

এপস্টেইন ফাইল নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হিলারির চাঞ্চল্যকর অভিযোগ

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথিপত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হোয়াইট হাউস।

বিস্তারিত...

আজ বৈঠক ভেস্তে গেলেই ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু?

পারমাণবিক ইস্যু ঘিরে টানটান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠক আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা। কূটনৈতিক এই সংলাপ ঘিরে বাড়ছে জল্পনা—আলোচনা ভেস্তে গেলে কি শুরু হবে সরাসরি সামরিক সংঘাত?

বিস্তারিত...

পারমাণবিক আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প

সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন বলে জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

‘চিকেন্স নেক’ আর আসামে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ কেন বানাচ্ছে ভারত?

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার তিন মাইল হাট থেকে শিলিগুড়ি শহর হয়ে ১১ কিলোমিটার দূরের রাঙাপাণি পর্যন্ত প্রায় ৩৬ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভেতর দিয়ে রেললাইন বসানো হবে।

বিস্তারিত...

সিরিয়া থেকে ৫,৭০০ ‘আইএস’ বন্দিকে ইরাকে স্থানান্তর

সিরিয়ার আটক কেন্দ্র থেকে ৫,৭০০-এর বেশি সন্দেহভাজন আইএস যোদ্ধা ইরাকের হেফাজতে স্থানান্তর করা হয়েছে। এ তথ্য জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ২৩ দিনব্যাপী এই অভিযানে বিভিন্ন দেশের আইএস বন্দি সিরিয়ার কারাগার থেকে ইরাকে পাঠানো হয়।

বিস্তারিত...

গাজা পুনর্গঠনে ৫০০ কোটি ডলার সহায়তার ঘোষণা ট্রাম্পের

গাজা উপত্যকার পুনর্গঠন ও মানবিক সহায়তায় ৫০০ কোটি ডলারের বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি আসছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরাইলি বিমান হামলায় নিহত ৪

লেবানন-সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিস্তারিত...

দেশ ছাড়ার চেষ্টা কালে গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো

দুর্নীতির গুরুতর অভিযোগের মুখে দেশ ছাড়ার সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু)। সংস্থাটি রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। নাবুর বিবৃতিতে বলা হয়, ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত গালুশচেঙ্কো গোপনে দেশত্যাগের চেষ্টা করছিলেন। এ সময় তাকে আটক করা হয় এবং বর্তমানে তিনি কারা হেফাজতে রয়েছেন। আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলেও জানানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪