| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশের জামাতিরা বেশি লাফালাফি করছে: শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের “জামাতিরা” বেশি অস্বস্তিতে রয়েছে। একই সঙ্গে সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশকারীদের প্রত্যর্পণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

বিস্তারিত...

এবার ফেরত পাঠানোর সময় এসেছে: সীমান্ত নিয়ে শুভেন্দু

সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত করার কাজ বিজেপি সরকার করবে। প্রথমে ভোটার তালিকায় তারা শনাক্ত হয়েছে, এরপর তাদের নাম বাতিল করা হয়েছে। এবার তাদের ফেরত পাঠানোর সময় এসেছে।

বিস্তারিত...

নয়াদিল্লির ব্রিকস সম্মেলনে অংশ নেবেন রুশ প্রেসিডেন্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশ নিতেই তাঁর এ সফর বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

বিস্তারিত...

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য নতুন নিয়ম

ভারতের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য নতুন বিধান চালু করেছে ভারত সরকার। সংশোধিত নিয়ম অনুযায়ী এখন থেকে আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য ও লিখিত ঘোষণাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বিস্তারিত...

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছেন আফগানরা

আফগানিস্তানের গোর প্রদেশের রাজধানী চাঘচারান। ভোরের প্রথম আলো তখনই ফুটতে শুরু করেছে। বরফে মোড়ানো সিয়াহ কেহ পাহাড়ের নিচে ধুলোমাখা এক চত্বরে ভিড় করেছেন শত শত মানুষ। কারো গায়ে পাতলা চাদর, কারো মুখে গভীর ক্লান্তির ছাপ। সবাই একই অপেক্ষায় কেউ যদি একটি কাজের সুযোগ দেয়। কারণ সেই এক দিনের আয়ের ওপরই নির্ভর করছে, সেদিন তাদের সন্তানদের খাবার জুটবে কিনা।

বিস্তারিত...

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতিতে কিছুটা শিথিলতার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেছে। বিনিয়োগকারীরা এখন নতুন করে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

বিস্তারিত...

ইরান যুদ্ধে মার্কিন জনগণের সমর্থন কমছে

ইরান যুদ্ধ এবং ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দু’টোর প্রতিই মার্কিন জনগণের সমর্থন কমে যাচ্ছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজ পরিচালিত এক নতুন জরিপে এ তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

সৌদিতে ৮ হাজার সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করেছে পাকিস্তান

সৌদি আরবে ৮ হাজার সেনা, যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এই সামরিক মোতায়েন করা হয়েছে।

বিস্তারিত...

আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়েছে: শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর কংগ্রেস, তৃণমূল, সিপিআইএমের মতো দলগুলো যতটা না লাফালাফি করছে, তার থেকে বেশি লাফালাফি করছে বাংলাদেশের জামাতিরা।

বিস্তারিত...

কানাডার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে চালু থাকা কানাডার সঙ্গে যৌথ মহাদেশীয় প্রতিরক্ষা বোর্ডে আর অংশ নেবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, কানাডা তার প্রতিরক্ষা সংক্রান্ত দায়বদ্ধতা যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুক হামলা চালিয়েছে ২ জন কিশোর। তাদের গুলিতে ওই ইসলামিক সেন্টারের একজন নিরাপত্তাকর্মীসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।হামলাকারী ২ কিশোরের মরদেহও উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তারা নিজেরাই নিজেদের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে।

বিস্তারিত...

ইমাম-পুরুহিত ভাতা বাতিলের ঘোষণা শুভেন্দু সরকারের

পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকার ধর্মভিত্তিক সব সরকারি ভাতা ও সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার গঠনের মাত্র নয় দিনের মাথায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।

বিস্তারিত...

পাকিস্তানের অনুরোধে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পাকিস্তানের অনুরোধেই ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করা হয়েছিল। সোমবার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।

বিস্তারিত...

মাত্র ৭ মিনিটে হবে ক্যানসার চিকিৎসা, ভারতে এলো নতুন ইনজেকশন

ফুসফুসের ক্যানসার চিকিৎসায় নতুন এক সম্ভাবনার দ্বার খুলেছে ভারত। দেশটিতে প্রথমবারের মতো এমন একটি ইমিউনোথেরাপি ইনজেকশন চালু হয়েছে, যা প্রয়োগে সময় লাগে মাত্র সাত মিনিট। চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ক্যানসার চিকিৎসাকে আরও দ্রুত, সহজ এবং রোগীবান্ধব করে তুলতে পারে।

বিস্তারিত...

মাঝ আকাশে ২ মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ

আমেরিকার আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ারফোর্স বেসে এয়ার শো চলাকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গতকাল রবিবার মাঝ আকাশে দুটি মার্কিন যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪