| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফরিদগঞ্জে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ইয়াসিন হোসেন সোহান (২৫) নামে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) দিনগত রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইয়াসিন হোসেন সোহান ওই গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।

বিস্তারিত...

চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা ছেলেসহ আহত ৩

চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পৌরসভার ড্রেনের গ্যাসে বিস্ফোরণ ঘটে মা তন্নী আক্তার (৩৫), ছেলে রোহান (৮) ও আরেক শিশু মো. রাহিম (৮) আহত হয়েছে। রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে কদমতলা পৌরসভার কমিউনিটি হলের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। আহত তন্নী আক্তার শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদ এর স্ত্রী। আহত রোহান ওই এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদ্রাসা ইকরা বিভাগের ছাত্র। অপর আহত শিশু রাহিম গুনরাজদী এলাকার মো. হান্নানের ছেলে। সে একই মাদ্রাসায় একই বিভাগে ছাত্র।

বিস্তারিত...

দেবিদ্বারে ভ্যানচালক হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

গত শনিবার রাতে পটুয়াখালী জেলার বাউফল থানার নগরের হাট এলাকায় অভিযান পরিচালনা করে রাছেল হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়

বিস্তারিত...

কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতায় বিজিবি

দেশের বিভিন্ন এলাকা দিয়ে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের পুশইন করার খবরে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন এই উদ্যোগ গ্রহণ করেছে।

বিস্তারিত...

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ মাদককারবারি গ্রেপ্তার

চাঁদপুর শহর ও সদরের মৈশাদী এলাকায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ সাদ্দাম খান (৩০), মামুন মাল (৩৮) ও মো. বাবুল (৬৮) নামে মাদককারবারিদের গ্রেপ্তার হয়েছে

বিস্তারিত...

কুমিল্লায় বিএনপি অফিসে ছাত্রদলের পদবঞ্চিতদের ভাঙচুর-আগুন

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন জানান, বিগত ১৭ বছরে যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়েছে, তাদেরকে বাদ দিয়ে যে কমিটি করা হয়েছে তা আমরা মানি না।

বিস্তারিত...

চাঁদপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

চাঁদপুরে ৩ দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, নবম বিজ্ঞান বিষয়ক কুইজ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।

বিস্তারিত...

চাঁদপুর জেলায় কোরবানির জন্য প্রস্তুত ৬২ হাজার পশু

চাঁদপুরে ঈদুল আজহায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৬২ হাজার ৯৮টি পশু। জেলায় চাহিদা রয়েছে ৭৬ হাজার পশুর। এতে দাপ্তরিক হিসেবে পশুর সংকট থাকবে ১৪ হাজার। তবে আশপাশের জেলার পশু হাটে উঠলে এই সংকট থাকবে না বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ দপ্তর। দাম ভালো পেলে লোকসান কাটাতে পারবে বলে মনে করেন খামারিরা। সম্প্রতি সময়ে সদর ও আশপাশের উপজেলায় খামারি এবং প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিস্তারিত...

ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (৮ম পর্যায়) প্রকল্প দ্রুত অনুমোদন এবং ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বিস্তারিত...

কাদের মির্জার সহযোগী যুবলীগ সভাপতি রুমেল বিমানবন্দরে আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলকে আটক করা হয়েছে। শনিবার ভোর রাতের দিকে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

বিস্তারিত...

বস্তাবন্দি কুকুরের লাশ নিয়ে তোলপাড়

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বস্তাবন্দি একটি কুকুরের লাশ উদ্ধার নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ চৌরাস্তার পূর্ব পাশের একটি পুকুর থেকে কুকুরের লাশের বস্তাটি উদ্ধার করা হয় ।

বিস্তারিত...

নোয়াখালীতে বিয়ের আসর থেকে বরসহ আটক-২

নোয়াখালীতে বিয়ের আসর থেকে বরসহ আটক-২

বিস্তারিত...

চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকা থেকে উদ্ধার, আটক ২

চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকা থেকে উদ্ধার, আটক ২

বিস্তারিত...

৭৫০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার তৎপরতায় পিছু হটল বিএসএফ

বিএসএফ বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে পুশইন করতে পারে-এমন শঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তবর্তী সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী এলাকায় কড়া পাহারা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের সঙ্গে রয়েছেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার (১৫ মে) রাতে পুশইনের শঙ্কায় টহল জোরদার করেছে বিজিবি।

বিস্তারিত...

ছাত্রদল নেতা সাম্য হত্যা ও উপদেষ্টাকে পানির বোতল মারা চক্রান্তের অংশ : এ্যানি

ছাত্রদলের উদীয়মান নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা ও উপদেষ্টাকে (মাহফুজ আলম) পানির বোতল মারা চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সাম্যের হত্যাকাণ্ড বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। কেউ কেউ এখন পরিবেশটাকে ঘোলাটে করতে চায়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪