| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরকীয়ার জেরে স্বামী হত্যা, স্ত্রী-প্রেমিকসহ তিনজনের যাবজ্জীবন

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ১৮:২৮:৩৭:অপরাহ্ন  |  ১৫০১ বার পঠিত
পরকীয়ার জেরে স্বামী হত্যা, স্ত্রী-প্রেমিকসহ তিনজনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পরকীয়া প্রেমের জেরে মুকুল মল্লিক নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার স্ত্রী ও প্রেমিকসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— নিহতের স্ত্রী ফিরোজা খাতুন, আলমগীর হোসেন ও বিল্লাল হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে বাড়ি থেকে নিখোঁজ হন মুকুল মল্লিক। পরে ১৩ এপ্রিল হরিণাকুণ্ডু থানার গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা আর্জিনা বেগম বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরকীয়ার জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে উল্লেখ করে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ২০১৮ সালের ৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই মামলায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা বহাল রেখে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪