| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাইবান্ধায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ১৮:৩৪:৩৭:অপরাহ্ন  |  ১৩৯৭ বার পঠিত
গাইবান্ধায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: ফসল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গাইবান্ধা সদরে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আল মুজাহিদ সরকার।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী বাবলু মিয়া, গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মকছুদার রহমানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কৃষিচর্চার প্রসার ঘটানো প্রয়োজন। পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন ও কৃষকদের জন্য ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে হবে।

কংগ্রেসে শতাধিক কৃষক-কৃষাণী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় স্টলে উন্নত জাতের ফসল ও বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শন করা হয়, যা কৃষকদের মধ্যে নতুন প্রযুক্তি ও আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪