আমরা অতীতে অনেক খারাপ নির্বাচন দেখেছি। তাই আমার বিশ্বাস হয় এর চেয়েও খারাপ অথবা অতীতের সমকক্ষ হবে। তবে ভালো নির্বাচনের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত চোখে পড়েনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাইভিউ বাসভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির একাংশের শীর্ষ নেতারা নিজ নিজ সংসদীয় আসনের জন্য দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় পার্টির (জাপা) মাধ্যমেই আওয়ামী লীগ পুনরায় সক্রিয় হবে। তাই নির্বাচনের আগে জাপার বিষয়ে একটি স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া জরুরি। অন্যথায় নির্বাচনে গেলে ‘শনির দশা’ অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন তিনি।