তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : প্রায় ১ কি.মি পাকা সড়কে ছোট বড় খানাখান্দকে থাকায় চরম দুর্ভোগে রয়েছেন চলাচলরত জনসাধারন ও চালকরা। সড়কটি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার শেষপ্রান্তে দিয়ে সদর উপজেলায় মিলিত হয়েছে।
এতে ২ উপজেলার ব্যবসায়িক কাজ সহ অন্যান্য কাজেও এ সড়কটি দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার লোকজন ময়মনসিংহ শহর ও তারাকান্দায় চলাচল করছেন বলে জানা যায়। রাস্তার অবস্থা বেহাল থাকায় গাড়ি চালাতে ভয়, ঝুকি ও গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে বলে জানান চালকরা। দু পাশে ফিসারির পাড়ের কারণে পানি নিষ্কাশন না হওয়ায় এমন দুর্ভোগ পোহাতে হয় বলে জানান যাত্রী ও স্থানীয়রা।
রিপোর্টার্স ২৪ /এসএন