| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৬ বছর হাসিনার কাছ থেকে সুবিধা নিয়ে মুক্তিযোদ্ধারা চুপ ছিল : টুকু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৫ ইং | ১৫:১২:২০:অপরাহ্ন  |  ১৫৯১৩০৮ বার পঠিত
১৬ বছর হাসিনার কাছ থেকে সুবিধা নিয়ে মুক্তিযোদ্ধারা চুপ ছিল : টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের অতন্দ্র প্রহরী মুক্তিযোদ্ধারা গত ১৬ বছর স্বৈরাচার হাসিনার কাছ থেকে সুবিধা নিয়ে চুপ ছিল। বীর উত্তম জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়া হলেও মুক্তিযোদ্ধারা কোন প্রতিবাদ করেনি। পাকিস্তান বাহিনীর হাতে বন্দী প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে নিমর্ম নির্যাতন করা হলেও প্রতিবাদ করা হয়নি।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে না, তারা কিসের মুক্তিযোদ্ধা? তাদের এসব কর্মকান্ডের কারনেই মুক্তিযুদ্ধ বিরোধীতাকারীরা আজ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছে।

মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদ মাঠে সিরাজগঞ্জ-১ থেকে বহুলী ইউনিয়নকে সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনে সংযুক্ত করায় গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান ফিরোজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪