শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক দুটি অভিযানে ১৫ পিস ইয়াবাসহ ইউসুফ আলী নামে এক যুবক ও দুই কেজি গাজাঁ সহ উপজেলার পলাশীকুড়া গ্রামের নজরুল ইসলাম (৩৪) ও কয়ড়াকুঁড়ি শেখ সাদী (৪৫)। তিন জন কে গ্রেফতার করে পুলিশ । ইউসুফ আলী ১ সেপ্টেম্বর সোমবার রাতে উপজেলার হাতিপাগার এলাকা থেকে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ইউসুফ উপজেলার হাতিপাগার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
এদিকে রোববার রাতে উপজেলার চারআলী বাজার এলাকায় পুলিশ মোটরসাইকেলে থাকা দুই আরোহী কে থামাতে বলে।তারা পুলিশকে এড়িয়ে দ্রুত বেগে চলে গেলে পুলিশও তাদের পিছু নেয়। পরে উপজেলায় কালাকুমা এলাকায় পৌছলে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে ।
পরে পুলিশ তাদের তল্লাশী চালিয়ে দুই কেজি গাঁজাসহ নজরুল ইসলাম ও শেখ সাদী নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
পৃথক দুটি ঘটনায় নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুই কেজি গাঁজা সহ দুই জন ও ১৫ পিস ইয়াবা সহ গ্রেফতারের পর তিন জনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/সোহাগ