সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জে জনসাধারনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামির উদ্যোগে পৌর এলাকার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারনের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী ও জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মো: জাহিদুল ইসলাম জাহিদ।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, জনগনের প্রতিটি ভোটের মুল্যায়ন হল পিআর পদ্ধতি। এই পদ্ধতিতে নির্বাচনে প্রতিদ্বন্দি সকল দলের প্রতিনিধিরা সংসদে যাওয়া ও জনগনের অধিকারের কথা বলার সুযোগ পাবে। রোধ হবে নতুন করে কারও স্বৈরাচার হয়ে ওঠা।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াতে ইসলামির কর্মিরা। কিন্তু তারা মাঠ ছেড়ে যায়নি। এই দলটির কোন নেতা-কর্মি চাদাবাজি-দখলদারির সাথে যুক্ত হয়নি। আগামিতেও নিজেদের সততা ধরে রেখে জনগনের অধিকার আদায়ের লড়াইয়ে সোচ্চার থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি অধ্যাপক মো: শহিদুল ইসলাম, পৌর শাখার আমির মো: আব্দুল লতিফ ও সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ।
রিপোর্টার্স২৪/সোহাগ