চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো: সদিয়া (৩৫) নামের এক রিকশাচালক খুন হয়েছেন। সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সাদা মিয়ার পুত্র।
মঙ্গলবার রাত ১১টার দিকে পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ার কারণে চালকে উপর্যপুরি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। চালকের চিৎকারে লোকজন দৌঁড়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে চালককে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
খুন হওয়া রিক্সা চালক দীর্ঘদিন ধরে পটিয়ায় রিকশা চালিয়ে আসছিল। মঙ্গলবার রাতে যাত্রী ভেসে ছিনতাইকারীরা গাড়ি উঠে কেচিয়াপাড়ায় নিয়ে ছুরিকাঘাত করে খুন করে সদিয়াকে।
এ বিষয়ে জানতে পটিয়া থানার ওসিকে ফোন করা হলেও পাওয়া সম্ভব হয়নি।
রিপোর্টার্স২৪/সোহাগ