| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজার শহরে মধ্যরাতে চোর, আটকা পড়ে ছাদে দেয় আগুন, উদ্ধার করল স্থানীয়রা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৫ ইং | ২২:৩৬:২৭:অপরাহ্ন  |  ১৫৬৬১২৮ বার পঠিত
কক্সবাজার শহরে মধ্যরাতে চোর, আটকা পড়ে ছাদে দেয় আগুন, উদ্ধার করল স্থানীয়রা
ছবির ক্যাপশন: কক্সবাজার শহরে মধ্যরাতে চোর, আটকা পড়ে ছাদে দেয় আগুন, উদ্ধার করল স্থানীয়রা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার একটি আবাসিক ভবনে চুরি করতে এসে আটকা পড়ে এক চোর। তবে পালাতে না পেরে ওই ভবনের ছাদে আগুন ধরিয়ে দেয় সে। যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। প্রায় পাঁচ ঘণ্টার নাটকীয়তার পর বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়।

জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে বিজিবি ক্যাম্পের একটি কিন্ডারগার্টেন স্কুলের পাশের ছয়তলা ভবনে রবিন খানের বাসায় হানা দেয় এই চোর। রবিন তখন বাড়িতে ছিলেন না। পরবর্তীতে তিনি বাড়িতে গেলে চোর তার ওপর হামলা করে।

রবিন খান বলেন. “আমি ঘরে প্রবেশ করার পর হঠাৎ এক ব্যক্তি ধারালো ছুরি ও রড নিয়ে আমাকে আক্রমণ করে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে। স্থানীয়দের ধাওয়া খেয়ে চোরটি ভবনের ছাদে উঠে যায়। এ সময় সে ৩-৪ জনকে ছুরিকাঘাত করে এবং ছাদের দরজা বন্ধ করে দেয়।”

মোহাম্মদ সাজ্জাদ নামে স্থানীয় এক যুবক জানান, তারা কৌশলে চোরটিকে নিচে নামিয়ে আনার চেষ্টা করলে সে বৈদ্যুতিক তারে আগুন ধরিয়ে দেয়। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই ঘটনায় পাঁচশরও বেশি এলাকাবাসী আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ অফিসে খবর দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, "খবর পেয়ে আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আগুন নেভায় এবং স্থানীয়দের সহযোগিতায় ছাদ থেকে অভিযুক্ত চোরকে নামিয়ে আনে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।"

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক হওয়া চোরের পরিচয় এখনও জানা যায়নি। আটকের পর অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪