| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুয়াডাঙ্গার জীবননগরে ফেন্সিডিলসহ আটক-২

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৫ ইং | ১০:২৯:৪৯:পূর্বাহ্ন  |  ১৪৯৭৮৯১ বার পঠিত
চুয়াডাঙ্গার জীবননগরে ফেন্সিডিলসহ আটক-২
ছবির ক্যাপশন: চুয়াডাঙ্গার জীবননগরে ফেন্সিডিলসহ আটক-২

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে ৬৬৮ বোতল ফেন্সিডিলসহ দু'জন মাদককারবারিকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া ঈদগাহ ময়দানের সামনে থেকে পাওয়ার টিলার ভর্তি ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, একই উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আব্দুল দাউদের ছেলে আব্দুর রহমান (৩০) ও মহেশপুর উপজেলার শ্রীনাথপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে এনামুল হক (৩৪)।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্ত ইউনিয়ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়া গ্রামের ঈদগাহ ময়দানের গেটের সামনে মেইন রাস্তার উপর থেকে ইন্জিন চালিত পাওয়ার ট্রিলার তল্লাশি করে বস্তা ভর্তি ৬৬৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ দু'জনকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩৬ হাজার ও জব্দকৃত পাওয়ার ট্রিলারের মূল্য ১লক্ষ টাকা।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দুপুরের দিকে তাদেরকে আদালতে সোর্পদ করা হয়। 

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪