| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল ইসলামপুরের দুই গ্রুপ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৫ ইং | ১২:০২:৫৬:অপরাহ্ন  |  ১৫৬৬৬৬৬ বার পঠিত
বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল ইসলামপুরের দুই গ্রুপ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দুই গ্রুপে পৃথকভাবে জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। উপজেলা কেন্দ্রীয় আডিটরিয়াম মাঠে আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। 

পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানূর রহমান খান শাহিন, একেএম শহিদুর রহমান শহিদ,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,আবির হোসেন বিপুল, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন,যুবদল আহবায়ক হেলাল উদ্দিন,যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু প্রমূখ।  পরে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বটতলা চত্তরে শেষ ।

অপর দিকে ইসলামপুর কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা  এ এস এম আব্দুল হালিমের সমর্থকরা।  তান নেতৃত্বেও একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহর ঘুরে  বটতলায় চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।

এতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার প্রমূখ বক্তব্য রাখেন। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪