| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের একঘন্টা অতিরিক্ত কাজ কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৫ ইং | ১৩:৫৫:৫৮:অপরাহ্ন  |  ১৫৬৫২৮৮ বার পঠিত
শেরপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের  একঘন্টা অতিরিক্ত কাজ কর্মসূচি
ছবির ক্যাপশন: শেরপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের একঘন্টা অতিরিক্ত কাজ কর্মসূচি

শেরপুর প্রতিনিধি : শেরপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা ৭ দফা দাবির সমর্থনে একঘন্টা অতিরিক্ত কাজের কর্মসূচি পালন করেছে। বুধবার বিকেল ৫টায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। 

উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান বলেন, ইতিবাচক আন্দোলনের কর্মসূচী হিসেবে সওজ অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীগণকে স্ব স্ব দপ্তরে নির্ধারিত দাপ্তরিক সময়ের পর অতিরিক্ত ১ ঘন্টা কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার সংরক্ষণে কর্মসূচি একত্ব্ ঘোষনা করছি । 

উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হালিম বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা অতীতে তাদের নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত এক ঘন্টা কাজ করে ইতিবাচক আন্দোলনের অংশ হিসেবে করছি।  বর্তমানে আমাদের অতিরিক্ত কাজ সংক্রান্ত নির্দিষ্ট কোনো নীতিমালা  না থাকলেও সাম্প্রতিককালে বিভিন্ন দাবিতে আন্দোলনে  আমরা একত্বা ঘোষনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, এস.এম. আল-আমিন ও সৈয়দ আদনান কায়সার প্রমুখ।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪