| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে শিশু ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৫ ইং | ১৪:০৯:৫২:অপরাহ্ন  |  ১৫৬৪৩৪০ বার পঠিত
শেরপুরে শিশু ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান

জেলা প্রতিনিধি (শেরপুর) : শেরপুরে ৭ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টাকারী ৬৫ বছরের বৃদ্ধ সৈয়দ আলী ওরফে চিকু মিয়াকে গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক-পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান প্রদান করেছে এলাকাবাসী। এ সময় তারা মানববন্ধন করে। 

৩ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, গত ২৬ আগস্ট সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইমমিনাকান্দা এলাকায় হতদরিদ্র পরিবারের ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করেন বৃদ্ধ চিকু মিয়া। ওই ঘটনায় গত ২৮ আগস্ট শিশুর ভাই বাদী হয়ে শেরপুর সদর থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করেন।

কিন্তু প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত বৃদ্ধ চিকু মিয়া এখনও গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিশুর ভাই জানান, অভিযুক্ত চিকু মিয়া বিকৃত রুচির মানুষ। আগেও তার বিরুদ্ধে এমন ঘটনার একাধিক অভিযোগ রয়েছে। গত ২১ ফেব্রুয়ারিতেও সে একই ধরনের একটি ঘটনা ঘটিয়েছিল। সেসময় বিষয়টি অর্থ ও প্রভাবের জোরে ধামাচাপা দিয়ে দেয় তারা এবং এই ঘটনাকেও অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলো।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার বিকেলে ধর্ষণচেষ্টার একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযুক্ত চিকু মিয়াকে দ্রুত গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪