| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৫ ইং | ১৪:১১:৫৪:অপরাহ্ন  |  ১৫৯৪৯৬৬ বার পঠিত
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
ছবির ক্যাপশন: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, চাঁদপুর: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি সহ নেতাকর্মীদের উপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবীতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ  শেষে কালিবাড়ি বায়তুল আমান রেলওয়ে জামে মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, ওমর সালমান, ফরিদগঞ্জ উপজেলা যুবঅধিকার পরিষদের আরিফ হোসেন, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি জে এম মানিক, সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুবঅধিকার পরিষদের সভাপতি মাহবুব অলি উল্যাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যূত্থানের অন্যতম নেতা ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ নেতাকর্মীদের উপর যে হামলা করা হয়েছে তার তিব্র নিন্দা প্রতিবাদ জানান। অনতিবিলম্বে হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে, যদি না আনতে পারে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এছাড়াও ফ্যাসিবাদের অন্যতম দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবীও তুলেন বক্তারা।

বক্তারা আরো বলেন, আজ ভিপি নুরুল হক নুরের উপর যে হামলা হয়েছে তা আরেকদিন ফ্যাসিস্ট বিরোধী বিপ্লবীদের উপরও যে হামলা হবে তার কোন নিশ্চয়তা নেই। বক্তারা সকল ফ্যাসিস্ট বিরোধী বিপ্লবীদের ঐক্যের আহবান জানিয়েছে।

রিপোর্টার্স ২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪