| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৫ ইং | ১৪:২৩:৪৭:অপরাহ্ন  |  ১৪৯৭৪৪৮ বার পঠিত
গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর কল্যাণপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মুরসালিন (৮) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এ  ঘটনা ঘটে। শিশু মুরসালিন ওই গ্রামের মন্ডল পাড়ার আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত মুরসালিন পানিতে তলিয়ে যায়। পরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪