| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং | ০৬:৪৮:৩১:পূর্বাহ্ন  |  ১৪৯৫১১২ বার পঠিত
যশোরে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ছবির ক্যাপশন: দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শুভরা গ্রামে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ শামীম শেখ (২০) ওই গ্রামের বাসিন্দা মহিদুল শেখের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

শামীম শেখের ভাই ইরান বলেন, এশার আজানের কিছুক্ষণ পর কয়েক যুবক তার ভাইকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়ে। একটি গুলি তার মাথায় বিদ্ধ হলে তিনি লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪