| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত দুজন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং | ০৬:৫৭:০৩:পূর্বাহ্ন  |  ১৫৫৭৭৪২ বার পঠিত
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত দুজন
ছবির ক্যাপশন: ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত দুজন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার প্রশিকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের মো.পরশ উদ্দীনের ছেলে আব্দুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার শেখজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশায় চারজন যাত্রী ছিলেন। অটোরিকশাটি সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান এবং গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪