| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারী আকবর আলী কলেজ

পরীক্ষার দিনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি: শিক্ষার্থীদের চরম ভোগান্তি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং | ০৮:২৬:১৮:পূর্বাহ্ন  |  ১৫৫৮৮৮৮ বার পঠিত
পরীক্ষার দিনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি: শিক্ষার্থীদের চরম ভোগান্তি
ছবির ক্যাপশন: উল্লাপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজ মাঠে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়

রিপোর্টার্স২৪ ডেস্ক :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বৃহস্পতিবার সকাল থেকেই উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজ মাঠে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়। তবে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি চলাকালেই অনুষ্ঠিত হচ্ছিল ডিগ্রী (পাস) ১ম বর্ষ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষা, যার ফলে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন।

সকাল থেকে সাবেক এমপি আকবর আলীর নেতৃত্বে উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যান্ড পার্টি, কিবোর্ড ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে মাইকিং করে কলেজ মাঠে জমায়েত হতে থাকেন। মাইকের উচ্চ শব্দ, বাদ্যযন্ত্রের তীব্র আওয়াজ ও রাস্তায় সৃষ্ট বিশৃঙ্খলার কারণে পরীক্ষার্থীদের কলেজে প্রবেশ করাই ছিল দুঃসাধ্য।

উদ্ভিদবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন,''পূর্ব কোনো নোটিশ ছাড়াই এই ধরনের আয়োজন আমাদের পরীক্ষায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি করেছে”।  তিনি আরও বলেন, “রাস্তায় বিড়ির ধোঁয়া, মাইকের তীব্র শব্দ, চারপাশে লোকজনের হৈ-চৈ—এসব কারণে মনোযোগ হারিয়ে ফেলেছি, পরীক্ষা ভালো হয়নি।”


রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, “পরীক্ষার দিন এমন কোলাহল মেনে নেওয়া যায় না। আমি যা পড়ে এসেছিলাম, সব ভুলে গেছি।”

অনেক অভিভাবক অভিযোগ করে বলেন, শিক্ষার পরিবেশ নষ্ট করে রাজনৈতিক কর্মসূচি চালানো অপ্রত্যাশিত। সরকারি কলেজের মাঠ রাজনৈতিক কর্মসূচির জন্য ব্যবহার করার আগে কর্তৃপক্ষের উচিত ছিল শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টি বিবেচনায় নেয়া।

এ বিষয়ে সরকারী আকবর আলী কলেজের অধ্যক্ষ আলী আশরাফ বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন কিছু শিক্ষার্থীর পরীক্ষা দিতে অসুবিধা হয়েছে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪