| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালে শিশু ধর্ষণ চেষ্টাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং | ১১:১৪:৩২:পূর্বাহ্ন  |  ১৫৫৮১৬৬ বার পঠিত
বরিশালে  শিশু ধর্ষণ চেষ্টাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ চেষ্টাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর মৃধা, নুরুল আমিন গাজী পরাগ, শাখাওয়াত হোসেন হাওলাদার, দুলাল ব্যাপারী, জহিরুল ইসলাম হাওলাদার, এনামুল হক চুন্নু, খোকন হাওলাদার, শামিম বিশ্বাস প্রমূখ। মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকার শতাধিক নারী পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২১ আগস্ট কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চলাকালীন বেলা সাড়ে ১২টার সময় উপজেলার দুধল ইউনিয়নের চরগোমা এলাকার কার্তিক বাবু ও পার্শ্ববর্তী নলছিটি থানার পশ্চিম চরকাউয়া গ্রামের গোপাল চন্দ্র শীল নগদ টাকা ও চকলেটের লোভ দেখিয়ে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গেলে ধর্ষণ চেষ্টাকারীরা পালিয়ে যায়। পরে ওই শিশু শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ধর্ষণ চেষ্টাকারী কার্তিক বাবু ও গোপাল শীলকে গ্রেপ্তারের দাবী জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন সংগ্রাম করবেন বলেও হুমকি দেয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪