| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে পুলিশ সদরদপ্তরে দুদকের চিঠি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং | ১২:৪৪:০২:অপরাহ্ন  |  ১৫৬৫৮১৭ বার পঠিত
হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে পুলিশ সদরদপ্তরে দুদকের চিঠি

সিনিয়র রিপোর্টার : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্লট জালিয়াতি মামলার তদন্তকারী কর্মকর্তারা এ সংক্রান্ত পৃথক দুটি চিঠি পাঠান। 

দুদকের সেই চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন। ইতোমধ্যে বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। ন্যায়বিচারের স্বার্থে আসামিদের অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে।

চিঠির সঙ্গে আদালতের আদেশ, ওয়ারেন্ট অব অ্যারেস্ট, এজাহারের অনুলিপি, চার্জশিট এবং পূরণকৃত রেড নোটিশ ফরম যুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে দুদক।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪