| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে গভীর রাতে দুই ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১৪:২৫:৪৬:অপরাহ্ন  |  ১৩৯ বার পঠিত
রাজবাড়ীতে গভীর রাতে দুই ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ

পাংশা(রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলায় শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদ দুটির বারান্দায় আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে উপজেলার শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দেওয়া হয়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা পূর্বপরিকল্পিত নাশকতার অংশ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়দের কেউ কেউ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে।

অন্যদিকে, শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, তিনিও বিষয়টি শুনেছেন। বেশ কিছুদিন ধরে পাংশার বাইরে থাকায় ইউনিয়ন পরিষদে যাওয়া হয়নি। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানতে পেরেছেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪