| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে পুলিশের টিআরসি পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং | ১২:৪৫:০৬:অপরাহ্ন  |  ১৫৬১৮৬৬ বার পঠিত
শেরপুরে পুলিশের টিআরসি পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:  শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নবারুণ পাবলিক স্কুলে অনুষ্ঠিত এই লিখিত পরীক্ষার হল ও সার্বিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

এ-সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল পিপিএম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম রেঞ্জ) এসএম রাজু আহমেদ, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ সদর সার্কেল) মো. সোহরোয়ার্দী হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন।

এছাড়াও ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলমসহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, আগামী ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় লিখিত পরীক্ষা’র ফলাফল শেরপুর জেলা পুলিশ লাইন মাঠে প্রকাশ করা হবে। সেই সাথে উত্তীর্ণ প্রার্থীদের সকাল ১০ ঘটিকা হতে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে প্রার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪