| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এই সরকারের প্রধান দায়িত্ব বিচার ও জুলাই সনদের ভিত্তি প্রদান : রফিকুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৫ ইং | ০৮:৩০:১৩:পূর্বাহ্ন  |  ১৫৮৯৪০২ বার পঠিত
এই সরকারের প্রধান দায়িত্ব বিচার ও জুলাই সনদের ভিত্তি প্রদান : রফিকুল ইসলাম খান
ছবির ক্যাপশন: সলপে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন স্থানীয় শাখা আয়োজিত কর্মি সমাবেশে রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান অন্তবর্তীকালিন সরকারকে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশের জনগন, কোন রাজনৈতিক দল নয়। এই সরকারের প্রধান দায়িত্ব গণহত্যার বিচার করা, জুলাই ঘোষনা ও সনদকে আইন ভিত্তি দেওয়া।

তিনি আরও বলেন, অন্তবর্তীকালিন সরকারেরই দায়িত্ব নির্বাচনের সুষ্ঠ পরিবেশ তৈরি করা। যাতে করে ১৮ বছর সুষ্ঠ ভোট দিতে না পারা জনগন এবার নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করা।

শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন স্থানীয় শাখা আয়োজিত কর্মি সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, এবার জনগনের ভোটে যারা নির্বাচিত হবেন, তারাই আগামি দিনের বাংলাদেশ পরিচালনা করবে। জনগন যদি নির্বাচিত করে তাহলে জামায়াত ইসলামি দেশের রাজা হবে না, হবে জনগনের সেবক।  

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. মো: সাইদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক মো: শাহজাহান আলী।




এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪