| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে দেখা মিলল অজগর সাপের

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৫ ইং | ০৮:৪৩:১০:পূর্বাহ্ন  |  ১৫৯০৫৬৬ বার পঠিত
কুড়িগ্রামে দেখা মিলল অজগর সাপের
ছবির ক্যাপশন: কুড়িগ্রামে দেখা মিলল অজগর সাপের

 স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: খোকসার গাছে উঠে থাকা এক বিশাল অজগর সাপ দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়লে নারী-শিশুসহ শত শত উৎসুক মানুষ ভিড় করেন ঘটনাস্থলে।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজার এলাকার ভেলং নামে এক ব্যক্তির বাড়ির খোকসার গাছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে এক শিশু ক্ষেতে শাক তুলতে যাওয়ার সময় গাছটির গোড়ায় অজগরটিকে শুয়ে থাকতে দেখে। শিশুটি চিৎকার দিলে লোকজন ছুটে আসে। হঠাৎ জনতার ভিড় ও সোরগোলে ভয় পেয়ে সাপটি গাছের প্রায় ১২ থেকে ১৫ ফুট উঁচুতে উঠে একটি ডালে শুয়ে পড়ে। এতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীর দাবি, এর আগে অজগর সাপের গাছে ওঠার ঘটনা তারা কখনও দেখেননি। তাদের ধারণা, পার্শ্ববর্তী ধরলা নদী থেকে সাম্প্রতিক বন্যার সময় সাপটি এ এলাকায় চলে আসতে পারে।

খবর পেয়ে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবী সাপটিকে উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগিতায় বস্তায় ভরে সেটি বন বিভাগের কার্যালয়ে আনা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে সাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

গ্রীন ভয়েস ও বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ থেকে ১১ ফুট এবং এর বয়স আনুমানিক ১০ বছর হতে পারে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪