| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি :এ্যানি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৫ ইং | ০৯:১৩:২৮:পূর্বাহ্ন  |  ১৫৬১৫৪৬ বার পঠিত
গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি :এ্যানি
ছবির ক্যাপশন: গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি :এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “বিগত ১৭ বছরে যারা গুম- খুনের শিকার হয়েছে, তাদের ত্যাগ অপরিসীম। তাদের পরিবারের ত্যাগ শুধু শিকার করে শেষ করা যাবে না। আগামী জাতীয় নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বিএনপি এসব গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকবে। ”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এ সময় এ্যানি স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সামনে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ রয়েছে। ফ্যাসিবাদী শাসন যাতে আর ফিরে না আসে, সেজন্য ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে কাজ করতে হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান। চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন (ভিপি)র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. হাছিবুর রহমান, এডভোকেট হাফিজুর রহমান ও বাফুবের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতৃবৃন্দ।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪