বাউফল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ জুমা পৌর শহরের গোলাবাড়ি শাহী মসজিদে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে প্রয়াত নিবেদিতপ্রাণ নেতাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে স্থানীয় মুসল্লি ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া-মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. মিজানুর রহমান লিটু, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ আয়োজনে প্রয়াত নেতা মরহুম শাহজাহান পঞ্চায়েত, মরহুম আলহাজ সৈয়দ আহমেদ, মরহুম শাহজাদা মিয়া, শহিদুর রহমান, মরহুম জাহাঙ্গীর হোসেন তালুকদারসহ বিএনপির সকল প্রয়াত নেতৃবৃন্দকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরহুম শাহজাদা মিয়ার কনিষ্ঠ পুত্র ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী জায়েদ মাহমুদ।
দোয়া-মিলাদে প্রধান অতিথি মু. মুনির হোসেন বলেন, “বাউফলে বিএনপির প্রয়াত নেতারা শুধু দলের নয়, এলাকার রাজনীতিতেও গণতন্ত্রের জন্য বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের আত্মত্যাগ ও অবদান বিএনপি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা