| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাহাড়-সমুদ্রে নারী ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৬৪৯৭৮ বার পঠিত
পাহাড়-সমুদ্রে নারী ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প
ছবির ক্যাপশন: পাহাড়-সমুদ্রে নারী ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প

স্টাফ রিপোর্টার:

গেল মাসে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। পাকিস্তানের মাটিতে সেই বাছাই পর্বে শেষ মুহূর্তে কোয়ালিফায়ার নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম শেষেই আবারো নেমে পড়েছেন অনুশীলনে। তবে এবার ব্যাট বলের অনুশীলন নয়, ফিটনেসেই নজর রেখেছেন নারী ক্রিকেটাররা। 


গেল ৮মে কক্সবাজারে যায় নারী দলের ক্রিকেটাররা। এরপর ৯মে থেকে শুরু হয় তাদের অনুশীলন, দলের সঙ্গে রয়েছেন ১৫ জন ক্রিকেটার। যেহেতু এখানে ব্যাট বলের কোনো অংশ থাকছে না যে কারণে এই বহরে নেই দলের কোনো কোচ। মূলত ট্রেনার ফিজিও রয়েছেন দলের সঙ্গে। যা শেষ হবে চলতি মাসের ১৮ তারিখে। 


দলের সঙ্গে থাকা ম্যানেজার গোলাম ফাইয়াজ বিষয়টি নিয়ে বলেন, ‘এটা ফিটনেস বেইজ একটা কন্ডিশনিং ক্যাম্প। এখানে শুধু ফিটনেসের কাজই হচ্ছে। এখানে স্ট্রেংন্থ বিল্ড আপের জন্যই রানিং করা হচ্ছে। বালুতে বা পাহাড়ে ক্রিকেটাররা রানিং করছে।’


তিনি আরো বলেন, ‘গতকাল সমুদ্রে রানিং করেছে, মূলত বলতে আপনার এখানে বালু আছে সে কারণে এখানে এটা শক্তিশালী করে ক্রিকেটারদের। এটা আসলে চলবে ১৮ তারিখ পর্যন্ত। এরপর ১৯ তারিখ আমরা ফিরে যাব। এরপর পরবর্তী টুর্নামেন্টের জন্য আসলে  কথাবার্তা চলছে এখন দেখা যাক। ফিটনেস এর কাজ যে কারণে কোচরা নেই এখানে।’


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪