| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুবদল নেতার ভাই আওয়ামী লীগ নেতা মুন্না গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১১:৩৬:০০:পূর্বাহ্ন  |  ৬৫ বার পঠিত
যুবদল নেতার ভাই আওয়ামী লীগ নেতা মুন্না গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনির ভাই ও মহানগর আওয়ামী লীগের ১২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কাজী রাইসুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাতে নগরীর উত্তর চর্থা এলাকায় তাঁর নিজ বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজী রাইসুল ইসলাম মুন্না কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ১২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নিজ ভাইয়ের গ্রেপ্তারের বিষয়ে দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি বলেন, ‘আমি আমার দলের সিদ্ধান্তের সঙ্গে একমত। আমার পরিবারের কেউ আওয়ামী লীগ করে থাকলেও তাকেও ছাড় দেওয়া হবে না।’

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪