| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১০:৫৬:০৮:পূর্বাহ্ন  |  ৫৩৯ বার পঠিত
তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

স্টাফ রিপোর্টার: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা আরো কমে বেড়েছে শীতের দাপট। তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জনপদের জীবনযাত্রা।

রবিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ ২ ডিগ্রি তাপমাত্রা কমেছে এ জেলায়। 

এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রবিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়বিধৌত অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে দেশের অন্যান্য এলাকার তুলনায় তেঁতুলিয়ায় আগেভাগেই শীতের অনুভূতি দেখা দেয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪