| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে একদিনে ২৫ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৪০; মৃত্যু আরও এক শিশুর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১১:৪৪:৪৬:পূর্বাহ্ন  |  ৩১৪ বার পঠিত
সিলেটে একদিনে ২৫ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ১৪০; মৃত্যু আরও এক শিশুর

সিলেট প্রতিনিধি: সিলেট বিভাগে হাম সংক্রমণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪০ জন। এ ছাড়া হাম সন্দেহে আরও এক শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক পরিস্থিতি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬০ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮৪৬ জন, হবিগঞ্জে ৩০৪ জন, মৌলভীবাজারে ২৭২ জন এবং সুনামগঞ্জে ৫৩৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৫ জনের মধ্যে সিলেটে ১১ জন, হবিগঞ্জে তিনজন, মৌলভীবাজারে সাতজন এবং সুনামগঞ্জে চারজন রয়েছেন।

অন্যদিকে, একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া ১৪০ জনের মধ্যে সিলেটে ৯৯ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে সাতজন এবং সুনামগঞ্জে চারজন রয়েছেন।

হাসপাতালভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ১০৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৪০৯ জন। বেসরকারি হাসপাতালগুলোতে নতুন ভর্তি হয়েছেন দুজন। সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন। সব মিলিয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৭৫ জন।

প্রতিবেদনে মৃত্যুর পরিসংখ্যানেও উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। সিলেট বিভাগে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ২২৭ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন মারা গেছেন।

এদিকে, ২৯ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে আগের দিন অর্থাৎ ২৮ নভেম্বর হাম সন্দেহে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে। শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সিলেট বিভাগের চার জেলাতেই হাম সংক্রমণ অব্যাহত রয়েছে। প্রতিদিন নতুন রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪